পাখি হয়ে
কাজী কেয়া
এক পলকে পেরিয়ে যেতাম
মেঘের সামিয়ানা
পাখির মতো থাকতো যদি
ছোট্ট দুটি ডানা।
চলে যেতাম অনেক দূরে
মাঠ পেরিয়ে অচিনপুরে
তুচ্ছ করে বাবার শাসন,
মায়ের নিষেধ মানা।
ফুলের বনে সুবাস মেখে
মধুর সুরে একটু ডেকে
হারিয়ে যেতাম অচিন দেশে
জগৎ হতো জানা
পাখির মতো থাকতো যদি
ছোট্ট দুটি ডানা।











