Chora

দেবো

জগলুল হায়দার

ছায়াপথের হাসি দেবো
কাঁচা বাঁশের বাঁশি দেবো
ঘুম পাড়ানি মাসি দেবো
আদর রাশি রাশি দেবো
তবুও মেধা কাঁদে

কান্না দেখে মা বলে তার
স্বপ্ন মেইলে তুলে এবার
পৌঁছে দেবো চাঁদে।