মা
রহীম শাহ
আমার মায়ের মুখটি যেন
ফুটন্ত লাল ফুল,
রোজ থাকি তাই মাকে নিয়ে
ভাবনাতে মশগুল।
মায়ের দু’হাত যেন আমার
মাথায় ওপর ছায়া,
এই জগতে মায়ের মতো
কেউ করে না মায়া।
মায়ের আঁচল স্বদেশ আমার
বুক ভরা তার ধন
সেই সে বুকে লুকিয়ে আছে
আমার সবুজ মন।
রঙধনু রঙ ছড়ায় যেন
মায়ের মধুর হাসি
তাই প্রতিদিন থাকি আমি
মায়ের পাশাপাশি।











