Chora

মায়ের ভাষা

জগলুল হায়দার

পাখি যদি শিস না দেবে
কী দেবে তো কী
ফুল কী তবে গন্ধ ছাড়া
বন্ধ ভাঁড়ের ঘি।

বাতাস যদি দোল না দেবে
কী দেবে তো কী
নদী দেবে জলের বদল
দুধ কখনো, ছি!

যার যা স্বভাব
যার যা ভাষা
অতুল বতুল ভালোবাসা
তার-ই তো-
ভাষা মানে নিজের ভাষা
সেই ভাষাটা মা’র-ই তো।