Chora

আমার বাংলা শেখা

এবাদুল্লাহ বিন সিদ্দিক

স্বরে অ, স্বরে আ
হ্রস্ব ই, দীর্ঘ ঈ,
হ্রস্ব উ, দীর্ঘ ঊ
ঋ আছে, ‘লি’ কই?

এ(A)-র পরে এসে যায়
বি (B) আর সি (C),
ঐ-টা কখন যেন
ভুলে গিয়েছি।

পি (P) কিউ (Q) এসে যায়
ও-টা এলে.
ঔ-টা হারিয়ে যায়
কোন জঙ্গলে?