Chora

টুকরো ছড়া

বিজয় মজুমদার

বৃষ্টি পড়ে
ঝড়ো হাওয়ায়
উড়ছে টিনের চাল
ভিজে কাকের
সর্দি হলো
খারাপ হলো হাল

এক যে ছিল ব্যাঙ
তার ছিল ছয় ঠ্যাঙ
চার ঠ্যাঙে তার চলাফেরা
দুই ঠ্যাঙে দেয় ল্যাঙ