Chora

পুনঃজন্ম

বদরুল বোরহান, জাপান, টোকিও

যদি আমি রাজা হই
নয়তো মহারাজা,
তাহলে সেটাই হবে
বড় এক সাজা।

যদি আমি ধনী হই
খুব বড় ধনী,
বুঝে নেব রাশিতে
ভরে গেছে শনি।

যদি আমি জ্ঞানী হই
হই মহাজ্ঞানী,
এরচে' নেই কোন
বড় সম্মান-ই।


যদি আমি মানুষ হই
মানুষের মত,
তবে পুনঃজন্ম হোক
পুনঃ পুনঃ শত।