হুমায়ূন কবীর ঢালী
এক.
দেখতে খুব সুন্দর সোনালী এক কুকুরছানা। যে একবার দেখেছে সেই সুন্দর বলে স্বীকৃতি দিয়েছে। সবাই সুন্দর বলতে বলতে তার আসল নামটাই ঢাকা পড়ে গেছে।
কুকুরছানার নাম হয়ে গেছে সুন্দর। পাড়ায় যারা নতুন, তারা অবশ্য সুন্দরের নাম শুনে অবাক হয়। সুন্দর কারও নাম হতে পারে? তাও আবার কুকুরছানার?
নামে সুন্দর হলেও কাজেকর্মে কতটা সুন্দর তা নিয়ে বিতর্ক রয়েছে বেশ। বিতর্কের কিছু কারণও রয়েছে। যেমন কুকুরছানার পছন্দ কারণে-অকারণে মাটি খোঁড়া, শিশুদের পেছনে ছুটে চলা, এমনকি তাড়া করা এবং হাঁস-মুরগি দেখলে ছোঁ মারা।
সুন্দরের আছে এক বন্ধু। নাম বাদশা। তারই বয়েসী। অবসর সময়ে বাদশার সাথে খেলা করাও তার পছন্দের আরেকটি বিষয়। সুন্দর আর বাদশা দুজনই গৃহপালিত প্রাণী হয়ে বাস করছে পাড়ার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল মান্নান সাহেবের বাড়িতে। মান্নান সাহেবের ছোট ছেলে পবন সুন্দরকে তার এক বন্ধুর কাছ থেকে এবং বাদশাকে কাঁটাবনের এক দোকান থেকে কিনে এনেছে।
সুন্দর আর বাদশার সেবা-যত্নের জন্য নিয়োগ দেয়া হয়েছে কিসমতকে। কিসমতের কাজ
হচ্ছে প্রতিদিন ভোরে সুন্দর আর বাদশাকে ঘুম থেকে ডেকে তোলা, তাদের
নাস্তা
দেওয়া। নাস্তা শেষে বাগানে ওদের নিয়ে বেড়ানো। দুপুরে, যখন ঘড়ির কাঁটা ঠিক
একটার ঘরে যাবে, তখন বাদশা ও সুন্দরকে গোসল করানো এবং প্রতিদিন লেকের পাড়ে
কিংবা মাঠে ঘুরতে নিয়ে যাওয়া।
কিসমত গাঁও-গেরামের মানুষ। এসব অভিজাত দামি কুকুরছানাকে কীভাবে লালন-পালন
কিংবা সেবা-যত্ন করতে হয় সে জানত না। তাই প্রথম প্রথম একটু সমস্যাই হয়েছে
বলা যায়।
এখন আর কোনো সমস্যা হয় না।
দুই.
প্রতিদিন সুন্দর আর বাদশাকে যথাযথ সেবা-যত্ন করে যাচ্ছে কিসমত। তার
সেবাযত্নে সুন্দর আর বাদশা দিনেদিনে অনেক বড় হয়েছে। এ-কদিনে কিসমতের সাথে
ওদের বেশ ভাব জমে গেছে। বলা যায়, ওরা কিসমতের একপ্রকার অনুগত হয়ে গেছে।
তবে কিসমত যা বলে তা বাদশা পুরোপুরি মানলেও সুন্দরকে প্রায়ই অবাধ্য হতে
দেখা যায়। অর্থাৎ এখনও ছোটবেলার স্বভাব পুরোটাই বহন করে চলেছে সুন্দর।
সুন্দরকে কিসমত যদি বলে দৌড় দাও, সুন্দর হাঁটতে থাকে। শিশুদের পেছনে ছুটতে
বারণ করে কিসমত যদি বলে, সুন্দর নট মুভ। সুন্দর তা না শুনে শুরু করে লেটস
মুভ। অনেকটা ব্যাকরণের বিপরীত শব্দ সাজানোর মতো। মাটি খুঁড়তে নিষেধ করলে
খোঁড়ার জন্য আরও বেশি ব্যস্ত হয়ে ওঠে।
এই নিয়ে কিসমত আছে মহাবিপদে। আশেপাশের লোকজন কিসমতকে বকাঝকা করে, ধমক দেয়।
লোকজনের বকাঝকা নিয়ে কিসমতের মন খারাপ। কিসমত বুঝতে পারে না, কুকুরের
অন্যায়ের জন্য সে কেন বকাঝকা আর ধমক খাবে।
তিন.
আজ দুপুরে আরও বড়রকমের একটা ঝামেলা হয়ে গেছে পাশের বাড়ির জলি ম্যাডামের
সাথে। ম্যাডাম তাকে রীতিমতো দু'চারটা চড়-থাপ্পরও দিয়েছে। কিসমতের
অপরাধ
সুন্দর তার পেছনে পেছনে ছুটে গিয়েছে।
জলি ম্যাডাম কোত্থেকে এসে মাত্র গাড়ি থেকে নেমেছে, আর অমনি সুন্দর তার হাত
থেকে ছুটে গিয়ে ম্যাডামের পেছনে পেছনে তার বাড়িতে ঢুকে গেছে। আর যায় কোথায়
কিসমত। ম্যাডাম গেটের বাইরে ফিরে এসে সুন্দরের চেয়েও ভয়ানক ভঙ্গি ধারণ
করে, বিচিত্র সাধু-কথ্য-চলতি ভাষায় কিসমতকে আক্রমণ করে বসল।
ওই ব্যাটা গাঁইয়ার বাচ্চা, দেখিস না তোর কুত্তার বাচ্চা কুত্তা আমার পেছনে
পেছনে বাড়িতে ঢুইকা পড়ছে। তোগো বদমাশ কুত্তা ক্যান আমাদের বাড়িতে ঢুকবে?
ছোটোলোকের জাত, ইতরের ছাও, অসভ্য-জানোয়ার--একটা থাপ্পর দিয়া সব কয়টা দাঁত
ফেইলা দেব।
ম্যাডামের বিরতিহীন গালাগাল আর রুদ্রমূর্তিতে কিসমতের ভেতরটা যেমন শুকিয়ে
কাঠ হয়ে গেল, তেমন সে ভয়ও পেল। ভয়ে ভয়ে আর অনুনয়ের সাথে ক্ষমা চাইল জলি
ম্যাডামের কাছে।
ম্যাডাম, আমার ভুল হইয়া গেছে। এইবারের মতো মাফ কইরা দেন?
কিন্তু তার অনুনয়ে কোনো কাজ হয়নি। জলি ম্যাডাম ধারাবাহিকভাবে অগ্নিমূর্তি
রূপ ধারণ করে কিসমতের উপর ঝাঁপিয়ে পড়েছে। কিসমতকে চড়থাপ্পর দিতে শুরু
করেছে।
এই ব্যাটা ভুল হবে কেন? তুই একলাই কুত্তা পালছ নাকি? আমি পালি না? আমার বাড়ির কুত্তা কোনোদিন তোদের বাড়িতে ঢুকছে নাকি?
জ্বী ঢুকেছে কয়েকদিন। কিসমতের সরল জবাব।
চোওওওপ। মুখে মুখে তর্ক করিস। শহরে আইসা চালাক হইয়া গেছ?
কিসমত খুঁজে পায় না, কখন সে মুখে মুখে তর্ক করল। মনে হয়, বড়লোকদের সাথে
কথা বলা মানেই মুখে মুখে তর্ক। তাই চুপ থাকাই ভালো মনে করল কিসমত।
চুপচাপ জলি ম্যাডামের বাড়িতে ঢুকে সুন্দরকে গেটের বাইরে নিয়ে আসে সে।
সুন্দর বাইরে বেরিয়েই ঘটিয়ে দেয় আরেক কাণ্ড। ম্যাডামের সামনে গিয়ে
উচ্চৈস্বরে ঘেউ করে তাকে তিরস্কার করে। ম্যাডাম ভয়ে কিছুটা দূরে সরে যায়।
দূরে গিয়ে ফের কিসমতকে গালাগাল দিতে থাকে।
এই ব্যাটা ফাজিল, তোর কুকুর এখান থেকে নিবি নাকি তোর মালিকের কাছে বিচার দেব?
ম্যাডামের কাছে কিসমত এখন একজন আসামী। তাই কিসমত যা বলবে তাই অপরাধ হিসেবে
বিবেচিত হবে। তারচে বরং চুপ থাকা ছাড়া কোনো গতন্ত্যর নেই মনে করে সুন্দরকে
নিয়ে সে চুপচাপ দাড়িয়ে থাকে।
এদিকে ম্যাডাম বকবক করেই যাচ্ছে। কিসমত শুনেও না শোনার ভান করে। ম্যাডাম
কিছুক্ষণ বকবক করে কোনো জবাব না পেয়ে নিজ বাড়ির গেটে মাথা ঢুকায়।
মনে মনে হাসে কিসমত। হাসতে হাসতে সুন্দর আর বাদশাকে নিয়ে প্রতিদিনের মতো ঘুরতে বেরিয়ে যায়।
চার.
ভালোয় ভালোয় বিকালের ভ্রমণ শেষে দুই গৃহপালিত কুকুর নিয়ে বাসায় ফিরে আসে
কিসমত। কিন্তু তাকে নিয়ে ঝামেলার শুরু বাসায় ফিরে আসার পর। অবশ্য গেট
দিয়ে
ঢুকে পাশের বাসার ম্যাডামকে দেখেই কিসমত বুঝতে পেরেছিল যে কিছু একটা
ঝামেলা তার জন্য অপেক্ষা করছে। তাই হলো। গেট দিয়ে ঢুকতে না ঢুকতে তার
মালিক ম্যাডাম তাকে ডাকল। সুন্দর আর বাদশাকে যার যার ঘরে রেখে ম্যাডামের
কাছে এগিয়ে গেল কিসমত।
কাছে আসতেই মালিক ম্যাডাম তাকে বলল, কিসমত মিয়া?
জ্বি ম্যাডাম।
তুমি নাকি জলি আপার সাথে বেয়াদবি করেছ?
কিসমত কী জবাব দেবে বুঝে ওঠতে পারল না। কথা বলতে গিয়ে আবার কী ভুল হয়ে যায়
কে জানে! যদিও তার বলতে ইচ্ছে করছে যে, ম্যাডাম আমি কোনো বেয়াদবি করি নাই।
যদি কোনো বেয়াদবি করে থাকে সে আপনের সুন্দর; আর বাকি বেয়াদবি করেছে আপনের
জলি আপা। কিন্তু প্রকাশ্যে মুখের উপর ম্যাডামকে এ কথা বলার সাহস তার নাই।
সে জানে গরীব হলে যেমন পদে পদে ভুল তেমন বিপদ। তারচে চুপ থাকাই ভালো।
কিসমতের চুপ থাকার সুযোগটি কাজে লাগাল জলি ম্যাডাম। সে মালিক ম্যাডামকে
উসকানি দিয়ে ক্ষ্যাপাতে চেষ্টা করল। সে বলল, দ্যাখেন আপা কেমন বেয়াদপ
ফাজিল, আপনের কথার জবাব দেয় না।
জলি ম্যাডাম সফল হয়। কিসমতের ওপর ক্ষেপে যায় তার মালিক ম্যাডাম।
এই বেয়াদব কোথাকার। কথা বলছিস না কেন?--ছোটলোকের বাচ্চাদের নিয়ে এই এক
ঝামেলা জলি আপা। গ্রাম থেকে এসে ভাত-কাপড় পেয়েই চালাক আর বেয়াদব হয়ে যায়।
এখন মন চাচ্ছে এক থাপ্পর দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেই।
মালিক ম্যাডামের কথায় খুব আহত হল কিসমত। এখানে চাকরি করার পর মালিক
ম্যাডাম সম্পর্কে যে ধারণা ও শ্রদ্ধা ছিল তা মুহূর্তে উধাও হয়ে গেল তার মন
থেকে। এখানে চাকরি করার পর সে কখনো ম্যাডামের কাছ থেকে কটু কথা যেমন
শুনেনি, দেখেনি কোনো খারাপ ব্যবহার। অথচ আজ ম্যাডামের যে কী হলো! আসলে
বড়লোকদের চরিত্র বোধহয় একই হয়। কারোটা তাড়াতাড়ি ধরা যায়, কারোটা ধরা পড়ে
একটু দেরিতে। সুন্দর আর বাদশার কোনো দোষ না ধরে শুধু শুধু তাকে অপমান
করছে। বিনা কারণে সে অপমান সহ্য করবে? দুমুঠো ভাতের জন্য? এমন ভাত না
খেলেই কি নয়? দরকার হয় গ্রামে গিয়ে না খেয়ে মরে যাবে সে। তবু বিনা কারণে
বড়লোকদের অপমান সহ্য করবে না।
কিসমতকে চুপ থাকতে দেখে ম্যাডাম ফের বলল, এই বজ্জাত, কথা বলিস না ক্যান?
যা এখনই জলি আপার পায়ে ধরে মাফ চা আর দশবার কানে ধরে উঠবস কর, নয়ত এখুনি
তোকে চাকরি থেকে বরখাস্ত করে দেব।
কিসমত আরেকবার আহত হল ম্যাডামের কথা শুনে। না, এখানে চাকরি করে সে বারবার
আহত হতে চায় না। তাই দুই ম্যাডামকে অবাক ও বোকা বানিয়ে কিসমত বলল, না আমি
মাফ চামু না, কানে ধরে উঠবসও করব না। আমি কোনো অন্যায় করি নাই। আমাকে
বরখাস্ত করনেরও দরকার নাই। আমিই নিজ থাইকা আপনের চাকরি ছাইড়া দিলাম। আপনের
কুকুর নিয়া আপনেই থাকেন। আমি গেলাম। খোদা হাফেজ।
দুই ম্যাডাম কী বলবে কিছুই বুঝে ওঠতে পারল না। তার আগেই কিসমত গেট দিয়ে বেরিয়ে গেল।
হুমায়ূন কবীর ঢালী/এবি/১২ মে
- মেয়েটি মাকড়সা হয়ে গেল - কাজী কেয়া
- কাজলকাকা ভূত নয় - ইমতিয়ার শামীম
- অর্পণের মা - আলী হাবিব
- রাশিয়ান রূপকথা: ধপাস ভালুক - রহীম শাহ
- মুখোশ রহস্য - আহমেদ রিয়াজ
- মুরগী ছানা তিতি - আরিফুন নেছা সুখী
- অহংকারী রাজকন্যা - বিএম বরকতউল্লাহ
- পুতুল ভূত - রানা জামান
- রাখাল ও জাদুর আম গাছ - হুমায়ুন কবীর ঢালী
- দুষ্টু ছানাদের গল্প - শাহনেওয়াজ চৌধুরী
- তুতুন - আল নাহিয়ান
- সাইকেল বাবু - লিটন মহন্ত
- রূপকথা নীল পূর্ণিমার সোমেশ্বরী - রবীন ভাবুক
- পরীরাণী - সুমাইয়া বরকতউল্লাহ্
- সাদাসোনা মেঘ, নীল ঘুড়ি আর খোলা মাঠে একা ছেলেটা - নূর সিদ্দিকী
- অন্ধকারের এক রহস্যমানুষ আর রাজহাঁস - মিন্টু হোসেন
- চকোলেট দৌড় - সোহানা রহমান
- স্কুলপড়ুয়া পাখি, প্রজাপতি আর ছড়া - মেহেরুবা নিশা
- গরুর ঘায়ে! - আহমেদ রিয়াজ
-
ঝুমি ও একটি কুকুর -
শাহনেওয়াজ চৌধুরী
-
উপন্যাস: পিশাচ-কন্যা -
সামান্থা লি
রূপান্তর: অনীশ দাস অপু - অক্স ও বুল (সায়েন্স ফিকশন গল্প) - আবুল কালাম আজাদ
- আমি ভূত - সোহানা রহমান
- সবুজ মাঠ - শিবলী নোমান
- মন্দ মানুষ - চন্দন চৌধুরী
- ঈদে মুক্তির আনন্দ - সুমাইয়া বরকতউল্লাহ্
- জোনাকিদের গ্রহে ভয়েজার ১ - মিন্টু হোসেন
- তর্ক-বিতর্ক - পাভেল মহিতুল আলম
- খরচি মামার সাইকেল - মোস্তফা কামাল বিপ্লব
- লাল জামা - বিএম বরকতউল্লাহ্
- আমার বন্ধু ডোরেমন - আহমেদ রিয়াজ
-
অ্যাডভেঞ্চার উপন্যাস অজানা দ্বীপে অভিযান -
মূল : এডগার অ্যালান পো
রূপান্তর : অনীশ দাস অপু
- ঢেউয়ের বন্ধুরা - নূর সিদ্দিকী
- ভাষা - জাহিদুল আলম
- বর্ণান্ধ - মারিয়া হোসেন
- ভূতের সঙ্গে আড়ি - মুহসীন মোসাদ্দেক
- নরহরি দাস - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- কাকদের পুরীষ উৎসব! - মহিউদ্দীন আহ্মেদ
- সে সত্যিই ছিল একটা বাচ্চা পরি - মেহেরুবা নিশা
-
মেঘকন্যা আর টুনটুনিছানা -
বিএম বরকতউল্লাহ্
- নবম মাত্রার গোবট - ধ্রুব নীল
-
পরী এবং পরিবেশ -
মাহাবুবুল হাসান নীরু
- দুঃখী বুড়ি ও নেংটি ইঁদুর - বিএম বরকতউল্লাহ্
- ভালো 'মন খারাপ' - চন্দন চৌধুরী
- রকির চাওয়া - জুবায়ের হুসাইন
- মৌমাছি ও কাঠুরিয়া - সুমাইয়া বরকতউল্লাহ্
- ফিরে দেখা - রবীন ভাবুক
- মতির মাথায় গাব - ধ্রুব নীল
- প্রজাপতি হবো - এনায়েত রসুল
- চাঁদনি-হালুয়া - সঞ্চারিণী
- জলে কোলাহল - চন্দন চৌধুরী
- এক টুকরো মেঘ ও দুঃখী গাছ - বিএম বরকতউল্লাহ
- আমার রোবট 'রবি' - মোঃ মিন্টু হোসেন
- কত আটায় কত রুটি - আবুল কালাম আজাদ
- আংটি - শাহনেওয়াজ চৌধুরী
- শহরে একদিন - আহমেদ রিয়াজ
- পল্টুর বন্ধু - আহসান হাবীব
-
হরর গল্প -
মিস্ট্রেস স্যারি মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু
- নিলেশের অন্য ভূবন - আফরোজা অদিতি
- ভাষার খোঁজে নেপালে - সৈয়দ মোহাম্মদ শাহেদ
- গিফট - শাহনেওয়াজ চৌধুরী
- ভূত শিকার - মোস্তফা কামাল বিপ্লব
-
ডানাকাটা পাখি ও সীম বীজ -
চন্দন চৌধুরী
- গোয়েন্দা মেনু'দা - রবীন ভাবুক
- তিনা আর লাল গোলাপ - আফরোজা অদিতি
- পরীটি কি জাদু জানে - শাহনেওয়াজ চৌধুরী
- আরকনির রুমাল - মোঃ মিন্টু হোসেন
- পুষ্পিতার ঈদ - আফরোজা আদিতি
- হাতির ডিম - আহমেদ রিয়াজ
- কঙ্ক - শুভ অংকুর
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- প্রান্ত ও তার এ্যাডনোক্সিয়ান বন্ধু (সায়েন্স ফিকশান) - আবুল কালাম আজাদ
- এক যে ছিলো রাসেল - বেবী মওদুদ
- আতঙ্কের প্রহর [রহস্য গল্প] - অনীশ দাস অপু
- ঈদ শপিং - আহসান হাবীব
- উপন্যাস- আলিবাবা ও চালিচার - শিবব্রত বর্মন
- মৌমাছি - মোস্তফা কামাল বিপ্লব
- সূত্রধর স্যার - জাহিদুল আলম
-
কোনো এক অমাবস্যার রাতে -
আহমেদ রিয়াজ
- বিজ্ঞানী - রবীন্দ্রনাথ ঠাকুর
- গড়ে আটকা এক নেকড়ে - মোঃ মিন্টু হোসেন
- প্রজাপতি - এনায়েত রসুল
- পরী এসেছিল - শাহনেওয়াজ চৌধুরী
- বিচ্ছু ভাগনের কাণ্ড - জাহিদুল আলম
- নিশান আর ব্ল্যাকহোল - আফরোজা অদিতি
- পরীর বন্ধু অহনা - এনায়েত রসুল
-
স্যারের বিপদ -
জাহিদুল আলম
-
নতুন স্যার -
আবুল কালাম আজাদ
-
মিকাই-এর বাঘের ছানা -
মিন্টু হোসেন
-
আলুভর্তা -
জান্নি রোদারি
অনুবাদ: জামিল বিন সিদ্দিক -
বেকার আয়না -
জাহিদুল আলম
-
একদিন রাতে ধবধবে বিড়ালটা -
আহমেদ রিয়াজ
- অবাক বইপাঠ - মুনির রানা
- জোকার - শিবব্রত বর্মন
- ইঁদুরের ভোজ - রবীন্দ্রনাথ ঠাকুর
- ভৌতিকবাড়ি - অনীশ দাস অপু
- মেলায় মাঠে পিউস - আফরোজা অদিতি
-
মিস্ট্রেস স্যারি -
মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু -
ভয়ঙ্কর এক লোক -
শাহনেওয়াজ চৌধুরী
-
তেরো তলা -
মূল : ডন উলফসনে
রূপান্তর : অনীশ দাস অপু -
টুঙ্গিপাড়ার খোকা -
বেবী মওদুদ
-
রাতের আতঙ্ক -
শাহনেওয়াজ চৌধুরী
-
বৃক্ষপরী টিয়া -
আফরোজা অদিতি
-
গেকো -
অনীশ দাস অপু
-
ময়না -
আফরোজা অদিতি
-
রাজকন্যা মাঈশা আর বলঢাঁশের গল্প -
আশরাফুল ইসলাম সাগর
-
শেয়াল দেবতার প্রতিহিংসা -
মূল : রবার্ট ব্লচ
রূপান্তর : অনীশ দাস অপু - ফার্স্ট হওয়ার ঝামেলা - মৃত্যুঞ্জয় রায়
- শূন্যে ডানা মেলে - এনায়েত রসুল
-
একটু উষ্ণতার জন্য -
মূল : হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন
রূপান্তর : অনীশ দাস অপু -
শামন্তীর শীতবেলা -
মৃত্যুঞ্জয় রায়
-
রাতের অতিথি -
আহমেদ রিয়াজ
- চৈতি আপু - ইমদাদুল হক মিলন
- তেতুল গাছ - আহসান হাবীব
- টুশির গল্প - বেবী মওদুদ
- চড়ুই পাখিদের ঘরের ঘটনা - ধ্রুব এষ
- বিলাই মা বিলাই ছা - মৃত্যুঞ্জয় রায়
- এক শিশি আলতা - এনায়েত রসুল
- কুলরাজা কুলরাণী - শাশ্বত ভট্টাচার্য
- ছায়ার মানুষ - আহমেদ রিয়াজ
- আলতা কন্যার জন্মদিন - মারুফ রেহমান।
- লেজ উঁচিয়ে - আহমেদ রিয়াজ
- ভৌতিক গল্প : থাবা - অনীশ দাস অপু
- রাজার ঈগল পাখি (কম্বোডিয়ার লোককাহিনী) - অনুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- আকাশ ছুঁয়ে উড়বো - এনায়েত রসুল
- আবু আর বাবু - বেবী মওদুদ
-
ভূতুড়ে বানর -
মূল : স্টিফেন কিং
অনুবাদ : অনীশ দাস অপু - কার ছবি - ইমদাদুল হক মিলন
- ঝন্টু মন্টুর দাদি - আহসান হাবীব
- সন্ধ্যার বিচিত্র ঘটনা - ধ্রুব এষ
-
তিন রাজপুত্র -
অনুবাদ : শিবব্রত বর্মন
মূল গল্প: আইজাক আসিমভ - নওরিনের স্কুল - এনায়েত রসুল
- বংশী নদীর ঘটনা - হামিদ কায়সার
- মাকড়সার চন্দ্র ভ্রমণ - মৃত্যুঞ্জয় রায়
- ইঁদুর সাহেবার হলিডে - মিজানুর খান
- জাদুর ঢোল - আহমেদ রিয়াজ
- ক্যামডেন কিলার - অনীশ দাস অপু
- পরীর দেশে - মৃত্যুঞ্জয় রায়
- পিঁপড়ে যখন হাতির বন্ধু - আহমেদ রিয়াজ
- সাগর পরী - মৃত্যুঞ্জয় রায়
-
বৃষ্টি তুমি এসো না -
অনীশ দাশ অপু
মূল রচনা: আইজাক আসিমভ - ঝমঝমে আষাঢ়ে - আহমেদ রিয়াজ
-
ভৌতিক হাত -
অনীশ দাস অপু
মূল গল্প: কার্ল জ্যাকবির ‘দ্য হ্যান্ড’ -
বাবার জন্য ভালোবাসা -
মুহাম্মদ নাহিয়ান বিন খালেদ
- সেন্টমার্টিনে বাবার সাথে - জারিন তাসনিম অতসী
-
ভৌতিক ঘুড়ি -
অনীশ দাস অপু
মূল: কার্ল জ্যাকবি’র ‘দ্যা কাইট’ - ফুটবল প্রেমিক - রাশেদ শাওন
- ঘটনাটা সত্য - এনায়েত রসুল
- ভুতুড়ে বাড়ি - অনীশ দাস অপু
- ইচ্ছাপূরণ - রবীন্দ্রনাথ ঠাকুর
- মায়ের কাছে ফেরা - বেবী মওদুদ
- স্বপ্ন - শিবব্রত বর্মন
- মেলায় যাবো - এনায়েত রসুল
- কুমড়ো দানব - অনীশ দাস অপু
- আসলে ছবিটা মেঘের - ধ্রুব এষ
- কাশেম আলী গরু চরাতো - আনিসুল হক
-
অদৃশ্য শত্রু -
অনীশ দাস অপু
মূল গল্প : ফিলিপ কে. ডিক - জাদুকর - সাইফুল্লাহ মাহমুদ দুলাল
-
জানের দুশমন -
অনীশ দাস অপু
মূল গল্প : হেনরি কুটনার - ভালোবাসার সবুজ গাছ - ইমরুল ইউসুফ
- বড়দিনের রাতে - অনীশ দাস অপু
- দেহহীন - শিবব্রত বর্মন
- নীলুর নীল চশমা - মৃত্যুঞ্জয় রায়
- রহস্যভেদী - রকিব হাসান
- দুষ্টু বিড়াল - অনীশ দাস অপু
- অপেক্ষা - মোস্তফা মামুন
- ঈশানপুরের অপুর কান্ড - সুমন কায়সার
- রাজা যখন গাছে - আহমেদ রিয়াজ
- অন্যরকম ভালোলাগা - শুভ অংকুর
- পৃথিবীর জন্য ভালোবাসা (সায়েন্স ফিকশন) - শুভ অংকুর
- কিং মিঠু - মোস্তফা মামুন
- প্রেতাত্মা - অনীশ দাস অপু
- রোবট - আনিসুল হক
- চতুর্দশতম/চৌদ্দ - নঈম তারিক
- জিকুর স্বপ্ন - আহসান হাবীব
- চোর - রকিব হাসান
- ছায়াহীন - শিবব্রত বর্মন
- ঈদের আগের রাত - মৃত্যুঞ্জয় রায়
-
মেরু ভালুকদের রাজা -
মূল : ফ্রাঙ্ক বাউম
ভাষান্তর : বিদ্যুত - গাধার টুপি - আহমেদ ফারুক
- আলসে বালক আর গরুর গল্প - মো. গোলাম রহমান
- অতি চালাকির সাজা! - এনায়েত রসুল
- মাছরাঙা আর রূপোর চামুচ - মোস্তফা হোসেইন
- হাবা রাকিবের কাণ্ড - মারুফ রেহমান
- বিড়ালের বন্ধুত্ব - রূপান্তর : আবুল বাসার
- গণেশ চ্যাটার্জি আর তার কালো কুকুর - নাফে মোহাম্মদ এনাম
- শিউ-পিউর বন্ধু তানতুলু - নূর সিদ্দিকী
- মেছোভূত - ইকবাল খন্দকার
- অ্যারোসল ভূত - শাকিল ফারুক
- পাঠশালা - আহমেদ রিয়াজ
- যুদ্ধের গল্প - ফরহাদ সাফায়েতুল কবীর
- বোকাতু - আরিফ হাসান
- রূপকথার ইলিশ - অর্জিতা মাধুর্য
- সীনের বাবা সীনের মা - আহমেদ রিয়াজ
- চাঁদ - পান্থ বিহোস
- মায়ের ভাষা - মুহাম্মদ মুনতাসির আলী
- জিন্নাহ'র না জানা গল্প - আহমেদ রিয়াজ
- ঘুম পাহাড়ের আজব পাখি - আ হ মে দ ফা রু ক
- উপহাস - আহমেদ রিয়াজ
-
ড্রাগনের যম ইভান -
মূল : ভ্লাদিমির বাইকো
অনুবাদ: হাসান খুরশীদ রুমি - টিনা আপুর জাদুর কাঠি - এনায়েত রসুল
- তারা পড়তে দেখলে - ধ্রুব এষ
- বাঘ-সিংহের গল্প - আহমেদ রিয়াজ
-
লুকোচুরি -
নিকোলাই নসভ
অনুবাদ: হাসান খুরশীদ রুমী - রহস্যময় কিশোর যোদ্ধা - আহমেদ রিয়াজ
- অদ্ভূতুড়ে কিন্তু ভূতুড়ে নয় - বিজয় মজুমদার
- তিন ভূতুড়ে - শাহনেওয়াজ চৌধুরী
- মরগানস উডসের ভূত - অনীশ দাস অপু
- মহাকাশে সু ভূতের অভিযান - বিধান রিবেরু
- জামাটা কোথায় গেল - আহমেদ রিয়াজ
- মি. হাকলি - নূর সিদ্দিকী
- বুলেট ভাইয়ের হাইজাম্প - মোস্তফা মামুন
-
একা কবরস্থানে -
মূল : অ্যালভিন শোয়ার্জ
অনুবাদ : হাসান খুরশীদ রুমী - তৈল মর্দন - সজ্জাদ কবীর
- ঝিন্টু - মানিক চন্দ্র দাস
- রবীন-মাহিনের মুক্তি... - আহসান হাবীব
- মামার ঘড়ি - পান্থ বিহোস
- তৃষার ভালো লাগা - এনায়েত রসুল
- খরগোশের টাকা চাষ - ভাষান্তর- মৃত্যুঞ্জয় রায়
- ঈদের চাঁদ - আশীষ চক্রবর্ত্তী
-
স্টোরিটেলার -
নিকোলাই নসভ
রূপান্তর : হাসান খুরশীদ রুমী - একটা গাছের চারা - আশরাফুল আলম পিনটু
- পাহাড় যখন সরে যায় - আমীরুল ইসলাম
- ঝিম দুপুরের গল্প - শাকিল ফারুক
- জেলে আর সোনার মাছ - রহীম শাহ
- কুয়োর ব্যাঙের সমুদ্র যাত্রা - বিজয় মজুমদার
- পুতুল - শাহ্নেওয়াজ চৌধুরী
-
হানাবাড়ির উন্মাদ -
মূল : ইলেন এ. কিউল
অনুবাদ : অনীশ দাস অপু - চ্যালেঞ্জ! - রকিব হাসান
- রাজা এলেন - শাহ্নেওয়াজ চৌধুরী
- চুরি বিদ্যা বড়ো বিদ্যা - মোস্তফা মামুন
- আসলে কী ঘটেছিল - ইমদাদুল হক মিলন
- শিয়াল রাজার সাজা - এনায়েত রসুল
- রূপোলি রেণু - আলী ইমাম
- প্যালিনড্রোমিক ফর্ক... - আহসান হাবীব
- ঘড়ি উদ্ধার - আহমেদ রিয়াজ
- অপু আর তপু - আশরাফুল আলম পিন্টু
- সাদা মেঘ ও কাশফুলেরা - আহমেদ রিয়াজ
- মনের ভয় - ফাতেমা ফেরদৌস (পিংকি)
- চাঁদের বন্ধু খরগোশ - রেহানা পারভীন রুমা
- দুষ্টু টুলু - এনায়েত রসুল
- রেডিও - শাহ্নেওয়াজ চৌধুরী
- ঠাকুরমার ঝুলি এবং ইবু - আহমেদ ফারুক
- আষাঢ়ে হাতি ও রাজার গল্প - আহমেদ রিয়াজ
- সুন্দর - মঈনুল আহসান সাবের
-
ছোট্ট তুষারমানব -
কোরিয়ার রূপকথা
রূপান্তর : মো. গোলাম রহমান - ঘুপুর বন্ধু টুনু আর চি - এনায়েত রসুল
- এটা আমার বাবার গল্প, মায়েরও - শাহ্নেওয়াজ চৌধুরী
- চাষা ও তার গরু - আহমেদ রিয়াজ
- সহকারী গোয়েন্দা - মোস্তফা মামুন
- লাল বেলুন - আমীরুল ইসলাম
- ডান-বাম - শাহ্নেওয়াজ চৌধুরী
-
শেষ যাত্রা -
মূল : কার্ল জ্যাকবি
রূপান্তর : অনীশ দাস অপু - লিটুর ঘুম আসে না - মোস্তফা মামুন
- ভূতটা খোলা মাঠে একা শুয়ে আছে - আহমেদ রিয়াজ
- কিসমতের বিচার - হুমায়ূন কবীর ঢালী
- নিপুর আশ্রয় - এনায়েত রসুল
- দুই ভূতের কান্ড - শাহনেওয়াজ চৌধুরী
-
কান্নার দাগ -
আফ্রিকার রূপকথা
রূপান্তর : আবুল বাসার - নূরী ও পরী - আহমেদ রিয়াজ
-
প্রকৃতি কন্যার দোলনা ঘর -
শোহেইল মতাহির চৌধুরী
- ছোট্ট জাদু-নুড়ি - আমীরুল ইসলাম
- জাদুর আয়না - রূপান্তর : অনীশ দাস অপু
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- ঘুম পাহাড়ের আজব পাখি - আহমেদ ফারুক







