বেবী মওদুদ
ভোরবেলা আনুর ঘুম ভাঙ্গে। জানালার পাশে ডালিম গাছে একটা হলুদ পাখি টিউউ টিউউ করে ডাকছে। খুব মিষ্টি ডাকটা। আনু উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই পাখিটা উড়ে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল আনুর।
বাথরুমে গিয়ে হাতমুখ ধুয়ে এসে খাবার টেবিলে জগ থেকে পানি ঢেলে খায়। বাবা চা খেতে খেতে কাগজ পড়ছে। আর আম্মা মুড়ি খাচ্ছে। তার সামনেও মগ ভর্তি চা।
তিনি জিজ্ঞেস করলেন, ‘কি আনু চা খাবে?’
আনু মাথা নেড়ে ‘না’ বলে। বাবাকে দু’বার আড়চোখে দেখে।
তারপর বলে, ‘বাবা আমি বাড়ি যাব আজ।’ বাবা উত্তর দিল, ‘বাড়ি যাবে মানে ? এটাই তো তোমার বাড়ি।’
আনু বলে, ‘না, মানে মায়ের কাছে যাবো।’
বাবা কোন কথা বলে না। আনু দেখে তার মুখটা ক্রমশ গম্ভীর হয়ে উঠলো। কিছুক্ষণ কেটে যায়।
আনু আবার জিজ্ঞেস করে, ‘যাবো বাবা?’
বাবা এবার গম্ভীর স্বরে উত্তর দিলেন, ‘না।’ মায়ের কাছে যাওয়াটা বাবা একদম
পছন্দ করে না। সেটা প্রথম দিন এবাড়িতে এলে বাবা তাকে জানিয়ে দেন।
আনু উঠে এসে বারান্দায় বসে। দক্ষিণের এই বারান্দাটা বেশ বড়। প্রচুর হাওয়া
আজ। আকাশ ভরা হালকা মেঘ। কদিন থেকে এমনই আবহাওয়া। কিন্তু বৃষ্টি হচ্ছে না।
বৈশাখে এবার ঝড়ও তেমন হয়নি। একটু পরেই আবার রোদ ছড়াবে। ক্রমশ তেজ বাড়ছে।
গরমে বেশ কষ্ট হয় ঘরে থাকতে।
সামনের মাসে ম্যাট্রিক পরীক্ষা। কদিন থেকেই মনটা কেন যেন খুব খারাপ আনুর।
সেই কবে এসেছে মা’কে ছেড়ে। প্রায় তিন বছর হয়েছে। অষ্টম শ্রেণীতে ওঠার পরই
ছোট মামা তাকে বাবার কাছে নিয়ে আসে। আসতে সে মোটেও চায় নি। নানা ভাই জোর
করে পাঠিয়ে দিলেন। বললেন, ‘লেখাপড়ায় তুমি তো খুব ভালো। গ্রামে তো লেখাপড়া
তেমন সুবিধা নাই। ঢাকায় তোমার বাবার কাছে থেকে লেখাপড়া করলে ভালো হবে।
তোমার বাবাও চাইছে তোমাকে নিয়ে যেতে, আমার মনে হয় যাওয়াই ভালো।’
আসার দিন মা খুব কাঁদছিল। কোন কথা বলে নি তার সঙ্গে। মা’কে জড়িয়ে ধরে আনুও
কেঁদেছিল। ফিস ফিস করে বলেছিল, ‘তুমি ভেবো না মা। আমি পরীক্ষা দিয়েই
তোমার কাছে চলে আসবো।’ মা তার কপালে চুমু খেয়েছিল। দোয়াদরুদ পড়ে বুকে ফুঁ
দিয়েছিল।

ঢাকায় এসে প্রথম কদিন খুব কষ্ট হয়েছে। এ বাড়িতে শুধু বাবা ও আম্মা। তাদের
কোন ছেলেমেয়ে নেই। আটতলা বাড়ির ছয়তলায় থাকে তারা। বাবা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক। আনুর যখন ছয়মাস বয়স তখন তার বাবা আমেরিকায় পিএইচডি করতে যায়।
সেখানেই আবার বিয়ে করে ঢাকায় ফিরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। অনেক
লেখালেখি ও গবেষণার কাজ করে। বেশ বড়লোক তিনি। আনু তাকে প্রথম দিন দেখে
একেবারে পছন্দ করতে পারেনি। কিন্তু লেখাপড়া করতে হবে। ভালো পাশ করতে হবে
- এসব ভেবে সব দু:খ কষ্ট সহ্য করেছে। মায়ের সেই কান্না, বেদনাহত মুখ তাকে
বারবার মায়ের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু সে সব সহ্য করে যায়। বাবা রাগ
হতে পারে, নানাভাই রাগ করতে পারে - এসব ভেবে সে নীরব থেকে যায়। মন দিয়ে
লেখাপড়া করে আর ভাবে পরীক্ষা শেষ হলেই মায়ের কাছে চলে যাবে। কারও নিষেধ
শুনবে না। বাবা রাগ করলেও আর বাবার কাছে থাকবে না। পরীক্ষায় ভালো করলে যে
বৃত্তি পাবে তাতেই কলেজে লেখাপড়া করতে পারবে। ছোট চাচার সঙ্গে দেখা হয়েছে
কয়েকবার। বলেছে, ‘চিন্তা করিস না আনু। মন দিয়ে লেখাপড়া কর, দরকার হলে আমি
তোকে টাকা দেব।’
আনু ভাবে, সবাই এতো ভালো, শুধু বাবা এতো খারাপ কেন? মায়ের কথা একদম শুনতে চায় না। অথচ মা কত শান্ত নীরবে নিভৃতে জীবন কাটিয়ে দিচ্ছে।
ঘরে এসে ইংরেজি বই খুলে পৃষ্ঠা ওল্টায়। চোখের তারায় অক্ষরগুলো কেমন জ্বালা
ধরায়। পড়তে ইচ্ছে করে না। বই বন্ধ রেখে সে এক গ্লাস পানি খায়। তারপর
শার্ট-প্যান্ট পরে নেয়। আলমারী খুলে ড্রয়ারের ভেতর থেকে একটা খাম বের করে
খোলে, মায়ের একটা ছবি আছে। আর দু’শো টাকা। আসার সময় মা তাকে তিনশত টাকা
দিয়েছিল। সে একশ টাকা খরচ করেছে। এখন এই দুশো টাকা আছে। পকেটে টাকাগুলো
নিয়ে ঘরের বাতি নিভিয়ে খাবার টেবিলে দেখে তার নাসতা সাজানো। দেয়াল ঘড়িতে
পৌনে ন’টা বাজে। বাবা নিশ্চয় ক্লাস নিতে চলে গেছে। আনু চারদিক তাকিয়ে দেখে
কেউ নেই। একটু ভাবলো সে। তারপর দ্রুত হেঁটে বাইরের দরজা খুলে নীচে নামে।
বুকের ভেতর দ্রুত শ্বাস উঠছে। জোর পায়ে হেঁটে গেটের বাইরে এসে সোজা
চাঁনখার পুল বাস স্টপে গিয়ে দাঁড়ায়। মীরপুর ও মোহাম্মদপুরের কয়েকটা বাস
চলে গেলো। মাণিকগঞ্জের শুভযাত্রা বাসের নামটা তার মনে ছিল। খুব সকাল বলেই
ভিড় কম। বাসে উঠেই বসার জায়গা পেলো। বাসটা না ছাড়া পর্যন্ত একটা শংকায় সে
ঘামে প্রায় ভিজে উঠলো। বাস ছাড়ার পরও তার দুশ্চিন্তা গেলো না।
বাস পলাশী-আজিমপুর-নিউমার্কেট-বত্রিশ নাম্বার সড়ক-আসাদ গেট-
শ্যামলী-কল্যানপুর- গাবতলী পার হয়ে ছুটে চলেছে। মনটা এবার শান্ত হলো
আনুর। একটা খুশীর অনুরনন ছাড়িয়ে গেল। তারা হৃদয় ফুটে যেন চীৎকার করে বলতে
চাইলো, ‘মা, মাগো ! আমি আসছি।’
মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে বাস থামতেই আনু নেমে পড়ে। একটা রিকশায় উঠে বলে, ‘বেথুয়া ঘাটে চলেন।’
পথঘাট তার সবই চেনা। ঘাটে এসে দেখে বাজারে বেশ ভিড়। রিকশার ভাড়া নিলো কুড়ি টাকা। বাস ভাড়া নিয়েছে চল্লিশ টাকা। ফেরার টাকা আছে।
নদীর নাম কালিগঙ্গা। এই গ্রীষ্মে পানি নেই বললেই চলে। স্যান্ডেল হাতে
নিয়ে, প্যান্টের পা সামান্য গুটিয়ে একরকম হেঁটে হেঁটে নদী পার হলো।
নৌকাগুলো পড়ে আছে একপাশে। বর্ষা এলে তখন এই নদী ভরে যাবে। দু’টাকা দিয়ে
নৌকায় নদী পার হতে হবে। ওপারে উঠে একটু দাঁড়ায়। শ্বাস নেয় বাতাসে। বুক ভরে
যাচ্ছে তার ঠান্ডা বাতাসে। মনও ভরে উঠছে খুশিতে। মাটির পথটা ধরে হাঁটতে
থাকে। তার শৈশব-কৈশোর কেটেছে এখানে। মাটির গন্ধ তার চেনা। গাছে গাছে এখনও
আম, কাঠাল ঝুলছে। মিয়া বাড়ির জাম গাছ ভর্তি পাকা জাম। মাটিতেও ছড়ানো।
পাখিরা ঠুকরে কিছু খায়, কিছু ফেলে যায়। রোদ ক্রমশ তার তেজ ছড়াচ্ছে।
বৈশাখের এই শেষ দিনগুলোয় প্রচন্ড গরম পড়লেও, এখানে যেন রোদ ঝলমল প্রকৃতি
আর নদী থেকে ভেসে আসে প্রচুর বাতাস।
আনু হাঁটতে থাকে ধানখেতের ভেতর দিয়ে। ধান তো কাটা শেষ। এখন ঝেড়ে তোলা হচ্ছে ধান।
দূর থেকে আনু দেখতে পায় তাদের ঘরটা। বরুই আর কাঠাল গাছের ছায়ায়। তার
একপাশেই নানাবাড়ি। সেখানে ধান স্তুপ করে রাখা। আনু সোজা তাদের ঘরেই গিয়ে
ঢোকে। দরজা খোলা ছিল। ফুল গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। বকুল ফুল ছড়ানো গাছ
তলায়। গন্ধ ভেসে বেড়াচ্ছে। একপাশে পুঁই শাকের মাচা। মিষ্টি কুমড়ো ঝুলছে
গাছে।
ঘরে ঢুকে দেখে মা চুপচাপ বসে আছে। আর কেউ নেই। মায়ের দু’চোখ বন্ধ। আনু
পেছনে দাঁড়িয়ে বুঝতে পারে মা খুব রোগা হয়ে গেছে। একটা সবুজ পাড় সাদা শাড়ি
পরনে। মাথা ভর্তি কালোচুল মেঝে পর্যন্ত ছড়ানো। কোনও দিন গহনা পরতে দেখেনি
সে মাকে। কি ভাবছে ? তার কথা কী? আনুর সমস্ত শরীর যেন কেঁপে ওঠে। সে পেছন
থেকে মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে।
মা প্রথমে অবাক হয়। তারপর তাকে টেনে বুকে জড়িয়ে ধরে। মাথায় কপালে, চোখে চুমু খায় আর বলে, ‘বাপ আমার ! কেমন আছিস বাপ!’
আনু মাকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই চলে। মায়ের মমতা ভরা হাত তার চোখের পানি
মুছিয়ে দেয়। আনু মায়ের বুকে মুখ লুকিয়ে শুধু ফিস ফিস করে, ‘খুব ক্ষিধা
লাগছে মা। ভাত দিবা খাইতে!’
- মেয়েটি মাকড়সা হয়ে গেল - কাজী কেয়া
- কাজলকাকা ভূত নয় - ইমতিয়ার শামীম
- অর্পণের মা - আলী হাবিব
- রাশিয়ান রূপকথা: ধপাস ভালুক - রহীম শাহ
- মুখোশ রহস্য - আহমেদ রিয়াজ
- মুরগী ছানা তিতি - আরিফুন নেছা সুখী
- অহংকারী রাজকন্যা - বিএম বরকতউল্লাহ
- পুতুল ভূত - রানা জামান
- রাখাল ও জাদুর আম গাছ - হুমায়ুন কবীর ঢালী
- দুষ্টু ছানাদের গল্প - শাহনেওয়াজ চৌধুরী
- তুতুন - আল নাহিয়ান
- সাইকেল বাবু - লিটন মহন্ত
- রূপকথা নীল পূর্ণিমার সোমেশ্বরী - রবীন ভাবুক
- পরীরাণী - সুমাইয়া বরকতউল্লাহ্
- সাদাসোনা মেঘ, নীল ঘুড়ি আর খোলা মাঠে একা ছেলেটা - নূর সিদ্দিকী
- অন্ধকারের এক রহস্যমানুষ আর রাজহাঁস - মিন্টু হোসেন
- চকোলেট দৌড় - সোহানা রহমান
- স্কুলপড়ুয়া পাখি, প্রজাপতি আর ছড়া - মেহেরুবা নিশা
- গরুর ঘায়ে! - আহমেদ রিয়াজ
-
ঝুমি ও একটি কুকুর -
শাহনেওয়াজ চৌধুরী
-
উপন্যাস: পিশাচ-কন্যা -
সামান্থা লি
রূপান্তর: অনীশ দাস অপু - অক্স ও বুল (সায়েন্স ফিকশন গল্প) - আবুল কালাম আজাদ
- আমি ভূত - সোহানা রহমান
- সবুজ মাঠ - শিবলী নোমান
- মন্দ মানুষ - চন্দন চৌধুরী
- ঈদে মুক্তির আনন্দ - সুমাইয়া বরকতউল্লাহ্
- জোনাকিদের গ্রহে ভয়েজার ১ - মিন্টু হোসেন
- তর্ক-বিতর্ক - পাভেল মহিতুল আলম
- খরচি মামার সাইকেল - মোস্তফা কামাল বিপ্লব
- লাল জামা - বিএম বরকতউল্লাহ্
- আমার বন্ধু ডোরেমন - আহমেদ রিয়াজ
-
অ্যাডভেঞ্চার উপন্যাস অজানা দ্বীপে অভিযান -
মূল : এডগার অ্যালান পো
রূপান্তর : অনীশ দাস অপু
- ঢেউয়ের বন্ধুরা - নূর সিদ্দিকী
- ভাষা - জাহিদুল আলম
- বর্ণান্ধ - মারিয়া হোসেন
- ভূতের সঙ্গে আড়ি - মুহসীন মোসাদ্দেক
- নরহরি দাস - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- কাকদের পুরীষ উৎসব! - মহিউদ্দীন আহ্মেদ
- সে সত্যিই ছিল একটা বাচ্চা পরি - মেহেরুবা নিশা
-
মেঘকন্যা আর টুনটুনিছানা -
বিএম বরকতউল্লাহ্
- নবম মাত্রার গোবট - ধ্রুব নীল
-
পরী এবং পরিবেশ -
মাহাবুবুল হাসান নীরু
- দুঃখী বুড়ি ও নেংটি ইঁদুর - বিএম বরকতউল্লাহ্
- ভালো 'মন খারাপ' - চন্দন চৌধুরী
- রকির চাওয়া - জুবায়ের হুসাইন
- মৌমাছি ও কাঠুরিয়া - সুমাইয়া বরকতউল্লাহ্
- ফিরে দেখা - রবীন ভাবুক
- মতির মাথায় গাব - ধ্রুব নীল
- প্রজাপতি হবো - এনায়েত রসুল
- চাঁদনি-হালুয়া - সঞ্চারিণী
- জলে কোলাহল - চন্দন চৌধুরী
- এক টুকরো মেঘ ও দুঃখী গাছ - বিএম বরকতউল্লাহ
- আমার রোবট 'রবি' - মোঃ মিন্টু হোসেন
- কত আটায় কত রুটি - আবুল কালাম আজাদ
- আংটি - শাহনেওয়াজ চৌধুরী
- শহরে একদিন - আহমেদ রিয়াজ
- পল্টুর বন্ধু - আহসান হাবীব
-
হরর গল্প -
মিস্ট্রেস স্যারি মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু
- নিলেশের অন্য ভূবন - আফরোজা অদিতি
- ভাষার খোঁজে নেপালে - সৈয়দ মোহাম্মদ শাহেদ
- গিফট - শাহনেওয়াজ চৌধুরী
- ভূত শিকার - মোস্তফা কামাল বিপ্লব
-
ডানাকাটা পাখি ও সীম বীজ -
চন্দন চৌধুরী
- গোয়েন্দা মেনু'দা - রবীন ভাবুক
- তিনা আর লাল গোলাপ - আফরোজা অদিতি
- পরীটি কি জাদু জানে - শাহনেওয়াজ চৌধুরী
- আরকনির রুমাল - মোঃ মিন্টু হোসেন
- পুষ্পিতার ঈদ - আফরোজা আদিতি
- হাতির ডিম - আহমেদ রিয়াজ
- কঙ্ক - শুভ অংকুর
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- প্রান্ত ও তার এ্যাডনোক্সিয়ান বন্ধু (সায়েন্স ফিকশান) - আবুল কালাম আজাদ
- এক যে ছিলো রাসেল - বেবী মওদুদ
- আতঙ্কের প্রহর [রহস্য গল্প] - অনীশ দাস অপু
- ঈদ শপিং - আহসান হাবীব
- উপন্যাস- আলিবাবা ও চালিচার - শিবব্রত বর্মন
- মৌমাছি - মোস্তফা কামাল বিপ্লব
- সূত্রধর স্যার - জাহিদুল আলম
-
কোনো এক অমাবস্যার রাতে -
আহমেদ রিয়াজ
- বিজ্ঞানী - রবীন্দ্রনাথ ঠাকুর
- গড়ে আটকা এক নেকড়ে - মোঃ মিন্টু হোসেন
- প্রজাপতি - এনায়েত রসুল
- পরী এসেছিল - শাহনেওয়াজ চৌধুরী
- বিচ্ছু ভাগনের কাণ্ড - জাহিদুল আলম
- নিশান আর ব্ল্যাকহোল - আফরোজা অদিতি
- পরীর বন্ধু অহনা - এনায়েত রসুল
-
স্যারের বিপদ -
জাহিদুল আলম
-
নতুন স্যার -
আবুল কালাম আজাদ
-
মিকাই-এর বাঘের ছানা -
মিন্টু হোসেন
-
আলুভর্তা -
জান্নি রোদারি
অনুবাদ: জামিল বিন সিদ্দিক -
বেকার আয়না -
জাহিদুল আলম
-
একদিন রাতে ধবধবে বিড়ালটা -
আহমেদ রিয়াজ
- অবাক বইপাঠ - মুনির রানা
- জোকার - শিবব্রত বর্মন
- ইঁদুরের ভোজ - রবীন্দ্রনাথ ঠাকুর
- ভৌতিকবাড়ি - অনীশ দাস অপু
- মেলায় মাঠে পিউস - আফরোজা অদিতি
-
মিস্ট্রেস স্যারি -
মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু -
ভয়ঙ্কর এক লোক -
শাহনেওয়াজ চৌধুরী
-
তেরো তলা -
মূল : ডন উলফসনে
রূপান্তর : অনীশ দাস অপু -
টুঙ্গিপাড়ার খোকা -
বেবী মওদুদ
-
রাতের আতঙ্ক -
শাহনেওয়াজ চৌধুরী
-
বৃক্ষপরী টিয়া -
আফরোজা অদিতি
-
গেকো -
অনীশ দাস অপু
-
ময়না -
আফরোজা অদিতি
-
রাজকন্যা মাঈশা আর বলঢাঁশের গল্প -
আশরাফুল ইসলাম সাগর
-
শেয়াল দেবতার প্রতিহিংসা -
মূল : রবার্ট ব্লচ
রূপান্তর : অনীশ দাস অপু - ফার্স্ট হওয়ার ঝামেলা - মৃত্যুঞ্জয় রায়
- শূন্যে ডানা মেলে - এনায়েত রসুল
-
একটু উষ্ণতার জন্য -
মূল : হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন
রূপান্তর : অনীশ দাস অপু -
শামন্তীর শীতবেলা -
মৃত্যুঞ্জয় রায়
-
রাতের অতিথি -
আহমেদ রিয়াজ
- চৈতি আপু - ইমদাদুল হক মিলন
- তেতুল গাছ - আহসান হাবীব
- টুশির গল্প - বেবী মওদুদ
- চড়ুই পাখিদের ঘরের ঘটনা - ধ্রুব এষ
- বিলাই মা বিলাই ছা - মৃত্যুঞ্জয় রায়
- এক শিশি আলতা - এনায়েত রসুল
- কুলরাজা কুলরাণী - শাশ্বত ভট্টাচার্য
- ছায়ার মানুষ - আহমেদ রিয়াজ
- আলতা কন্যার জন্মদিন - মারুফ রেহমান।
- লেজ উঁচিয়ে - আহমেদ রিয়াজ
- ভৌতিক গল্প : থাবা - অনীশ দাস অপু
- রাজার ঈগল পাখি (কম্বোডিয়ার লোককাহিনী) - অনুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- আকাশ ছুঁয়ে উড়বো - এনায়েত রসুল
- আবু আর বাবু - বেবী মওদুদ
-
ভূতুড়ে বানর -
মূল : স্টিফেন কিং
অনুবাদ : অনীশ দাস অপু - কার ছবি - ইমদাদুল হক মিলন
- ঝন্টু মন্টুর দাদি - আহসান হাবীব
- সন্ধ্যার বিচিত্র ঘটনা - ধ্রুব এষ
-
তিন রাজপুত্র -
অনুবাদ : শিবব্রত বর্মন
মূল গল্প: আইজাক আসিমভ - নওরিনের স্কুল - এনায়েত রসুল
- বংশী নদীর ঘটনা - হামিদ কায়সার
- মাকড়সার চন্দ্র ভ্রমণ - মৃত্যুঞ্জয় রায়
- ইঁদুর সাহেবার হলিডে - মিজানুর খান
- জাদুর ঢোল - আহমেদ রিয়াজ
- ক্যামডেন কিলার - অনীশ দাস অপু
- পরীর দেশে - মৃত্যুঞ্জয় রায়
- পিঁপড়ে যখন হাতির বন্ধু - আহমেদ রিয়াজ
- সাগর পরী - মৃত্যুঞ্জয় রায়
-
বৃষ্টি তুমি এসো না -
অনীশ দাশ অপু
মূল রচনা: আইজাক আসিমভ - ঝমঝমে আষাঢ়ে - আহমেদ রিয়াজ
-
ভৌতিক হাত -
অনীশ দাস অপু
মূল গল্প: কার্ল জ্যাকবির ‘দ্য হ্যান্ড’ -
বাবার জন্য ভালোবাসা -
মুহাম্মদ নাহিয়ান বিন খালেদ
- সেন্টমার্টিনে বাবার সাথে - জারিন তাসনিম অতসী
-
ভৌতিক ঘুড়ি -
অনীশ দাস অপু
মূল: কার্ল জ্যাকবি’র ‘দ্যা কাইট’ - ফুটবল প্রেমিক - রাশেদ শাওন
- ঘটনাটা সত্য - এনায়েত রসুল
- ভুতুড়ে বাড়ি - অনীশ দাস অপু
- ইচ্ছাপূরণ - রবীন্দ্রনাথ ঠাকুর
- মায়ের কাছে ফেরা - বেবী মওদুদ
- স্বপ্ন - শিবব্রত বর্মন
- মেলায় যাবো - এনায়েত রসুল
- কুমড়ো দানব - অনীশ দাস অপু
- আসলে ছবিটা মেঘের - ধ্রুব এষ
- কাশেম আলী গরু চরাতো - আনিসুল হক
-
অদৃশ্য শত্রু -
অনীশ দাস অপু
মূল গল্প : ফিলিপ কে. ডিক - জাদুকর - সাইফুল্লাহ মাহমুদ দুলাল
-
জানের দুশমন -
অনীশ দাস অপু
মূল গল্প : হেনরি কুটনার - ভালোবাসার সবুজ গাছ - ইমরুল ইউসুফ
- বড়দিনের রাতে - অনীশ দাস অপু
- দেহহীন - শিবব্রত বর্মন
- নীলুর নীল চশমা - মৃত্যুঞ্জয় রায়
- রহস্যভেদী - রকিব হাসান
- দুষ্টু বিড়াল - অনীশ দাস অপু
- অপেক্ষা - মোস্তফা মামুন
- ঈশানপুরের অপুর কান্ড - সুমন কায়সার
- রাজা যখন গাছে - আহমেদ রিয়াজ
- অন্যরকম ভালোলাগা - শুভ অংকুর
- পৃথিবীর জন্য ভালোবাসা (সায়েন্স ফিকশন) - শুভ অংকুর
- কিং মিঠু - মোস্তফা মামুন
- প্রেতাত্মা - অনীশ দাস অপু
- রোবট - আনিসুল হক
- চতুর্দশতম/চৌদ্দ - নঈম তারিক
- জিকুর স্বপ্ন - আহসান হাবীব
- চোর - রকিব হাসান
- ছায়াহীন - শিবব্রত বর্মন
- ঈদের আগের রাত - মৃত্যুঞ্জয় রায়
-
মেরু ভালুকদের রাজা -
মূল : ফ্রাঙ্ক বাউম
ভাষান্তর : বিদ্যুত - গাধার টুপি - আহমেদ ফারুক
- আলসে বালক আর গরুর গল্প - মো. গোলাম রহমান
- অতি চালাকির সাজা! - এনায়েত রসুল
- মাছরাঙা আর রূপোর চামুচ - মোস্তফা হোসেইন
- হাবা রাকিবের কাণ্ড - মারুফ রেহমান
- বিড়ালের বন্ধুত্ব - রূপান্তর : আবুল বাসার
- গণেশ চ্যাটার্জি আর তার কালো কুকুর - নাফে মোহাম্মদ এনাম
- শিউ-পিউর বন্ধু তানতুলু - নূর সিদ্দিকী
- মেছোভূত - ইকবাল খন্দকার
- অ্যারোসল ভূত - শাকিল ফারুক
- পাঠশালা - আহমেদ রিয়াজ
- যুদ্ধের গল্প - ফরহাদ সাফায়েতুল কবীর
- বোকাতু - আরিফ হাসান
- রূপকথার ইলিশ - অর্জিতা মাধুর্য
- সীনের বাবা সীনের মা - আহমেদ রিয়াজ
- চাঁদ - পান্থ বিহোস
- মায়ের ভাষা - মুহাম্মদ মুনতাসির আলী
- জিন্নাহ'র না জানা গল্প - আহমেদ রিয়াজ
- ঘুম পাহাড়ের আজব পাখি - আ হ মে দ ফা রু ক
- উপহাস - আহমেদ রিয়াজ
-
ড্রাগনের যম ইভান -
মূল : ভ্লাদিমির বাইকো
অনুবাদ: হাসান খুরশীদ রুমি - টিনা আপুর জাদুর কাঠি - এনায়েত রসুল
- তারা পড়তে দেখলে - ধ্রুব এষ
- বাঘ-সিংহের গল্প - আহমেদ রিয়াজ
-
লুকোচুরি -
নিকোলাই নসভ
অনুবাদ: হাসান খুরশীদ রুমী - রহস্যময় কিশোর যোদ্ধা - আহমেদ রিয়াজ
- অদ্ভূতুড়ে কিন্তু ভূতুড়ে নয় - বিজয় মজুমদার
- তিন ভূতুড়ে - শাহনেওয়াজ চৌধুরী
- মরগানস উডসের ভূত - অনীশ দাস অপু
- মহাকাশে সু ভূতের অভিযান - বিধান রিবেরু
- জামাটা কোথায় গেল - আহমেদ রিয়াজ
- মি. হাকলি - নূর সিদ্দিকী
- বুলেট ভাইয়ের হাইজাম্প - মোস্তফা মামুন
-
একা কবরস্থানে -
মূল : অ্যালভিন শোয়ার্জ
অনুবাদ : হাসান খুরশীদ রুমী - তৈল মর্দন - সজ্জাদ কবীর
- ঝিন্টু - মানিক চন্দ্র দাস
- রবীন-মাহিনের মুক্তি... - আহসান হাবীব
- মামার ঘড়ি - পান্থ বিহোস
- তৃষার ভালো লাগা - এনায়েত রসুল
- খরগোশের টাকা চাষ - ভাষান্তর- মৃত্যুঞ্জয় রায়
- ঈদের চাঁদ - আশীষ চক্রবর্ত্তী
-
স্টোরিটেলার -
নিকোলাই নসভ
রূপান্তর : হাসান খুরশীদ রুমী - একটা গাছের চারা - আশরাফুল আলম পিনটু
- পাহাড় যখন সরে যায় - আমীরুল ইসলাম
- ঝিম দুপুরের গল্প - শাকিল ফারুক
- জেলে আর সোনার মাছ - রহীম শাহ
- কুয়োর ব্যাঙের সমুদ্র যাত্রা - বিজয় মজুমদার
- পুতুল - শাহ্নেওয়াজ চৌধুরী
-
হানাবাড়ির উন্মাদ -
মূল : ইলেন এ. কিউল
অনুবাদ : অনীশ দাস অপু - চ্যালেঞ্জ! - রকিব হাসান
- রাজা এলেন - শাহ্নেওয়াজ চৌধুরী
- চুরি বিদ্যা বড়ো বিদ্যা - মোস্তফা মামুন
- আসলে কী ঘটেছিল - ইমদাদুল হক মিলন
- শিয়াল রাজার সাজা - এনায়েত রসুল
- রূপোলি রেণু - আলী ইমাম
- প্যালিনড্রোমিক ফর্ক... - আহসান হাবীব
- ঘড়ি উদ্ধার - আহমেদ রিয়াজ
- অপু আর তপু - আশরাফুল আলম পিন্টু
- সাদা মেঘ ও কাশফুলেরা - আহমেদ রিয়াজ
- মনের ভয় - ফাতেমা ফেরদৌস (পিংকি)
- চাঁদের বন্ধু খরগোশ - রেহানা পারভীন রুমা
- দুষ্টু টুলু - এনায়েত রসুল
- রেডিও - শাহ্নেওয়াজ চৌধুরী
- ঠাকুরমার ঝুলি এবং ইবু - আহমেদ ফারুক
- আষাঢ়ে হাতি ও রাজার গল্প - আহমেদ রিয়াজ
- সুন্দর - মঈনুল আহসান সাবের
-
ছোট্ট তুষারমানব -
কোরিয়ার রূপকথা
রূপান্তর : মো. গোলাম রহমান - ঘুপুর বন্ধু টুনু আর চি - এনায়েত রসুল
- এটা আমার বাবার গল্প, মায়েরও - শাহ্নেওয়াজ চৌধুরী
- চাষা ও তার গরু - আহমেদ রিয়াজ
- সহকারী গোয়েন্দা - মোস্তফা মামুন
- লাল বেলুন - আমীরুল ইসলাম
- ডান-বাম - শাহ্নেওয়াজ চৌধুরী
-
শেষ যাত্রা -
মূল : কার্ল জ্যাকবি
রূপান্তর : অনীশ দাস অপু - লিটুর ঘুম আসে না - মোস্তফা মামুন
- ভূতটা খোলা মাঠে একা শুয়ে আছে - আহমেদ রিয়াজ
- কিসমতের বিচার - হুমায়ূন কবীর ঢালী
- নিপুর আশ্রয় - এনায়েত রসুল
- দুই ভূতের কান্ড - শাহনেওয়াজ চৌধুরী
-
কান্নার দাগ -
আফ্রিকার রূপকথা
রূপান্তর : আবুল বাসার - নূরী ও পরী - আহমেদ রিয়াজ
-
প্রকৃতি কন্যার দোলনা ঘর -
শোহেইল মতাহির চৌধুরী
- ছোট্ট জাদু-নুড়ি - আমীরুল ইসলাম
- জাদুর আয়না - রূপান্তর : অনীশ দাস অপু
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- ঘুম পাহাড়ের আজব পাখি - আহমেদ ফারুক







