অনীশ দাশ অপু
মূল রচনা: আইজাক আসিমভ
‘ওই যে সে আবার,’ জানালার খড়খড়ি দিয়ে কৌতূহলী চোখে তাকাল লিলিয়ান রাইট। ‘সেই মহিলা, জর্জ।’
‘কার কথা বলছ?’ জিজ্ঞেস করল তার স্বামী। টিভির চ্যানেল অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। খেলা দেখবে।
‘মিসেস সাক্কারো,’ বলল লিলিয়ান। ‘আমাদের নতুন প্রতিবেশী।’
‘আচ্ছা।’
‘সান বাথ করছে। সব সময় দেখি সান বাথে ব্যস্ত। মহিলার ছেলেটাকে আজ অবশ্য
দেখতে পাচ্ছি না। এরকম ঝলমলে দিনে প্রায়ই দেখি ওদের উঠোনে দাঁড়িয়ে বল
খেলছে। ছেলেটাকে কখনও দেখেছ, জর্জ?’
‘ওর গল্প শুনেছি। সারাক্ষণই নাকি বাড়ির দেয়াল লক্ষ্য করে বল ছোঁড়ার প্রাকটিস করে।’
‘ছেলেটা ভারী চমৎকার। শান্তশিষ্ট। ভদ্র। টমি ওর সঙ্গে বন্ধুত্ব পাতালে মন্দ হয় না। ছেলেটার বয়স টমির মতই। দশ-টশ হবে।’
‘টমি সেধে কারও সাথে আলাপ জমাতে যায় না, জানোই তো।’
‘অবশ্য সাক্কারোরা একটু রিজার্ভ টাইপের। নিজেদেরকে গুটিয়ে রাখতেই বোধহয় পছন্দ করেন। মি. সাক্কারো কি করেন জানিও না।’
‘জানার দরকার কি? যা খুশি করুক।’
‘লোকটাকে কখনও বাইরে যেতে দেখিনি, জানো। বেকার নাকি?’
‘আমাকেও তো কেউ বাইরে যেতে দেখে না।’
‘বারে! তুমি তো লেখক। বাড়িতে বসে লেখো। কিন্তু ওই লোক আসলে করেটা কি!’
‘আমার ধারণা মিসেস সাক্কারোও জানেন না তাঁর স্বামী কি করেন! আর আমি কি কাজ
করি তা জানেন না বলে তাঁর পেটের ভাতও নিশ্চয়ই হজম হচ্ছে না।’
‘ওহ, জর্জ,’ জানালার কাছ থেকে চলে এল লিলিয়ান। বিতৃষ্ণা নিয়ে তাকাল টিভির দিকে (স্কোনডিয়েনসট ব্যাট করছেন।)
‘আমাদের একবার চেষ্টা করা উচিত; প্রতিবেশীদেরও উচিত।’
‘কিসের চেষ্টা?’ সোফায় নড়ে-চড়ে আরাম করে বসল জর্জ, হাতে কোকের পেল্লায় ক্যান। এইমাত্র খুলেছে ক্যানটা। গায়ে স্বেদ বিন্দু।
‘ওদের সাথে দেখা করব।’
‘তুমি না মহিলার সঙ্গে কথা বলেছ?’
‘সে তো শুধু “হ্যালো” বলেছি। দু’মাস হলো ওরা এসেছে। এর মাঝে হাই-হ্যালো ছাড়া কোন কথা হয়নি আমাদের। আসলে মহিলা খুব অদ্ভুত।’
‘কেন?’
‘সারাক্ষণ দেখি তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশে সামান্য মেঘ জমলেই হয়েছে। মহিলা ঘর ছেড়েই বেরুবে না। একবার ছেলেটা বাইরে খেলছে, হঠাৎ মহিলা ব্যাকুল হয়ে ডাকতে শুরু করল তার ছেলেকে। বলল বৃষ্টি আসবে। ছেলে মায়ের কথা শুনে এক দৌড়ে ঘরে। অথচ তখন ফকফকা রোদ। আকাশের এক কোণে অল্প মেঘ জমেছে মাত্র।’
‘বৃষ্টি হয়েছিল?’
‘আরে না। খামোকাই উঠনে দৌড়ে গেছি আমি।’
লিলিয়ান রান্নাঘরে যাচ্ছে, পেছন থেকে ডাক দিল জর্জ। ‘ওরা অ্যারিজোনা থেকে এসেছে তো। তাই কখন বৃষ্টি হবে বুঝতে পারে না। মেঘ দেখলেই ভাবে বৃষ্টি নামবে।’
ঘুরে দাঁড়াল লিলিয়ান। ‘ওরা কোত্থেকে এসেছে বললে?’
‘অ্যারিজোনা। টমি বলেছে।’
‘টমি জানল কি করে?’
‘ওদের ছেলেটার সঙ্গে ওর কথা হয়েছে। বল খেলছিল দু’জনে এক সাথে। ছেলেটা টমিকে বলেছে ওরা অ্যারিজোনা থেকে এসেছে। টমি এটুকুই শুনেছে। এরপর ছেলেটার মা তাকে ভেতরে ডেকে নিয়ে যায়। তবে জায়গাটা আলাবামাও হতে পারে। কারণ তোমার ছেলের স্মরণশক্তির বহর জানোই। কিছুই মনে রাখতে পারে না। তবে বৃষ্টি নিয়ে ওদের এত দুশ্চিন্তার কথা শুনে মনে হচ্ছে ওরা অ্যারিজোনা থেকেই এসেছে। ওখানে তো বৃষ্টি-টৃষ্টি কম হয়।’
‘এ কথা তুমি আমাকে আগে বললে না কেন?’
‘কারণ টমি খরবটা আজকেই আমাকে দিয়েছে। ভেবেছি তোমাকেও বলেছে।’
আবার জানালার দিকে পা বাড়াল লিলিয়ান। ‘মহিলার আসল পরিচয় আমাকে জানতেই হবে।’ সে খড়খড়িতে চোখ রাখল। যা ভেবেছে তাই। মহিলা আকাশের দিকে তাকিয়ে আছে উদ্বেগ নিয়ে।
দিন দুইয়ের জন্যে লাইব্রেরীতে গিয়েছিল জর্জ রেফারেন্স বই ঘাঁটতে। বাড়ি ফিরল বইয়ের পাহাড় নিয়ে। লিলিয়ান হাসতে হাসতে দরজা খুলে দিল। বলল, ‘কাল তুমি কিছুই করছ না।’
‘কথাটা যেন ঘোষণার মত শোনাচ্ছে!’
‘ঘোষণাই। কাল আমরা সাক্কারোদের নিয়ে মার্ফি পার্কে যাচ্ছি।’
‘কাদের নিয়ে?’
‘আমাদের প্রতিবেশীদের নিয়ে। আশ্চর্য, সাক্কারোদের নাম এরমধ্যে ভুলে গেছ?’
‘ভুলো মন তো। যাক, কিভাবে ম্যানেজ করলে ওদেরকে?’
‘আজ সকালে ওদের বাসায় গিয়েছিলাম। বেল টিপলাম।’
‘তারপর?’
‘বেল টিপে ধরেই আছি। দরজা খোলে না। মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় দরজা খুলে গেল।’
‘মহিলা তোমাকে ভাগিয়ে দেয়নি?’
‘আরে না। মহিলা খুব ভাল। আমাকে ভেতরে যেতে বলল। জানে তো আমি কে। বলল তার বাসায় এসেছি বলে সে খুব খুশি।’
‘তারপর তুমি মার্ফি পার্কে যাবার পরামর্শ দিলে?’
‘ঠিক ধরেছ। ভাবলাম বাচ্চারা মজা পায় এমন কোথাও যাবার কথা বললে মহিলার সাথে সখ্য গড়ে উঠতে সময় লাগবে না। মহিলা তো তার ছেলেকে নিয়ে বেরুতেই চায় না।’
‘কোন কোন মা অমনই হয়। সন্তানকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করে।’
‘মহিলার বাসা যদি তুমি দেখতে! এমন ঝকঝকে তকতকে রান্নাঘর আমি জীবনে দেখিনি।’
‘তাই নাকি?’
‘হ্যাঁ। দেখে মনেই হয় না এই রান্নাঘরে মহিলা কোনদিন রান্না করেছে। আমি পানি খেতে চাইলাম। ট্যাপ থেকে পানি এনে দিল মহিলা। এত সাবধানে গ্লাস ভরল যে এক ফোঁটা পানিও পড়ল না গ্লাসের বাইরে। তারপর পরিষ্কার ন্যাপকিন দিয়ে গ্লাস পেঁচিয়ে আমাকে পানি দিল।’
‘তুমি বলা মাত্র মহিলা রাজি হয়ে গেল পার্কে যেতে?’
‘না। সাথে সাথে রাজি হয়নি। স্বামীকে ডেকে জানতে চাইল আবহাওয়ার খবর। স্বামী বলল সবগুলো খবরের কাগজে সে পড়েছে কাল আবহাওয়া ভাল থাকবে। তবে সে রেডিওর সর্বশেষ আবহাওয়া বার্তাও শুনবে।’
‘সব কাগজে তাই লিখেছে?’
‘হ্যাঁ। ওরা আবহাওয়া বার্তার সমস্ত খবর জোগাড় করে রাখে দেখলাম। গাদা গাদা খবরের কাগজ ওদের বাড়িতে।’
‘আর কি দেখলে?’
জর্জের ঠাট্টা গায়ে মাখল না লিলিয়ান। সে আপন মনে বলে গেল, ‘দেখলাম মহিলা আবহাওয়া ব্যুরোর সাথে ফোনে কথা বলল। তাদের কাছে আবহাওয়া সম্পর্কিত লেটেস্ট খবরাখবর জানতে চাইল। তারপর স্বামীকে খবরটা জানাল। শেষে বলল ওরা যাবে। তবে আবহাওয়ার হঠাৎ কোন পরিবর্তন ঘটলে ফোন করবে আমাদেরকে।’
‘বেশ। আমরা তাহলে কাল যাচ্ছি।’
সাক্কারো পরিবারের সবাই সুশ্রী এবং হাসিখুশি মেজাজের। বাসা থেকে বেশ খানিকটা দূরে জর্জদের গাড়ি দাঁড় করানো। সাক্কারোরা হেঁটে এল গাড়িতে। সুদর্শন, তরুণ পরিবার প্রধানকে দেখে জর্জ তার স্ত্রীর কানে ফিসফিস করে বলল, ‘তাহলে এই মানুষটিই তোমার আগ্রহের মূল কারণ।’
‘হলে ভালই হত,’ হালকা গলায় বলল লিলিয়ান, ‘আচ্ছা, ভদ্রলোকের হাতে ওটা কি?’
‘পকেট-রেডিও। আবহাওয়ার খবর শোনার জন্যে এনেছে নিশ্চয়ই।’
সাক্কারোদের ছেলেটা দৌড়াতে দৌড়াতে এল। হাতে বায়ু-চাপ মাপার যন্ত্র। তিনজনে মিলে বসল পেছনের সিটে। আলাপচারিতা জমে উঠতে সময় লাগল না।
সাক্কারোদের ছেলেটা সত্যি খুব ভদ্র আর বিনয়ী। মুখচোরা টমিকে ওর পাশে ম্লানই লাগল। লিলিয়ান বেশ মজা পাচ্ছে গল্প করতে। মনে হচ্ছে এত আনন্দ সে কখনও পায়নি।
মি. সাক্কারো রেডিওর ভল্যুম কমিয়ে কানের কাছে ধরে রেখেছে। আবহাওয়া-বার্তা শুনছে। তাকে একবারের জন্যেও রেডিও নামিয়ে রাখতে দেখা গেল না।
আজকের দিনটি ভারী সুন্দর। ঝকঝকে, ঝলমলে। তেমন গরমও পড়েনি। ঝিরঝির হাওয়া বইছে। আকাশ নীল টলটলে। মি. সাক্কারো তার ছেলের বায়ু-চাপ মাপার যন্ত্রের দিকে সতর্ক চোখে তাকাল। নাহ্, বৃষ্টি আসার কোন সম্ভাবনা নেই।
লিলিয়ান দুই বাচ্চাকে নিয়ে পার্কের বিনোদন কেন্দ্রে ঢুকল। অনেকগুলো টিকেট কিনল। সবগুলো রাইডে চড়ল। তাকে একাই সব টিকেট কিনতে দেখে মৃদু আপত্তি করল মিসেস সাক্কারো।
‘প্লীজ,’ তার হাত ধরে বলল লিলিয়ান। ‘এবার আমাকে আপ্যায়ন করার সুযোগ দিন। পরেরবার আপনার।’
রাইড-টাইডে চড়ে স্বামীর কাছে এসে লিলিয়ান দেখল জর্জ একা। ‘আরে...’ বলতে গেল লিলিয়ান। তাকে থামিয়ে দিল জর্জ। ‘মি. সাক্কারো রিফ্রেশমেন্ট স্ট্যান্ডের দিকে গেছেন। তাঁকে বলেছি তোমাদের জন্যে এখানে অপেক্ষা করব। তোমরা এলে ওদের সঙ্গে যোগ দেব।’ তার কণ্ঠ কেমন গম্ভীর শোনাল।
‘কেন সমস্যা?’
‘না। কোন সমস্যা নেই। তবে মি. সাক্কারোকে আমার একটু অদ্ভুত মনে হয়েছে।’
‘কি রকম?’
‘লোকটাকে দেখে মনে হলো বেশ পয়সাঅলা। তবে বুঝতে পারছি না ওর আয়ের উৎসটা কি...’
‘এখন কার বেশি কৌতূহল জাগছে, সাহেব?’
‘না। মানে। তোমার কৌতূহল নিরসনের জন্যেই...মি. সাক্কারো বললেন উনি হিউম্যান নেচারের ছাত্র।’
‘এজন্যেই এমন ভাবুক স্বভাবের। আর এত এত পত্রিকা পড়েন।’
‘হতে পারে। তবে ওরা যে অ্যারিজোনা থেকে আসেনি এখন তা বুঝতে পারছি।’
‘ওরা অ্যারিজোনার লোক নয়?’
‘না। অ্যারিজোনার কথা বলতে ভদ্রলোক খুব অবাক হলেন। তারপর হেসে উঠে জানতে চাইলেন তাঁর কথায় অ্যারিজোনার টান আছে কিনা।’
লিলিয়ান কি যেন ভাবল। তারপর বলল, ‘অবশ্য ভদ্রলোকের অ্যাকসেন্টটা ঠিক বোঝা যায় না। দক্ষিণ-পশ্চিম স্প্যানিশ বংশের অনেক মানুষ আছে। কাজেই ওরা অ্যারিজোনার হতেও পারে। আর সাক্কারো নামটা স্প্যানিশ হওয়াও বিচিত্র নয়।’
‘আমার কাছে জাপানী জাপানী মনে হয়। যাক গে, চলো। ওরা অপেক্ষা করছে আমাদের জন্যে। আরে দেখো, ওরা কি নিয়ে আসছে।’
সাক্কারোদের সবার হাতে তিনটি করে রেশমী মিঠাই’র স্টিক। চিনির তৈরি গোলাপী মিঠাইগুলো ফোমের মত ফুলে আছে। মুখে দেয়া মাত্র গলে যায়। মিষ্টি আঠাল ভাব থেকে যায় জিভে।
সাক্কারোরা একটা করে মিঠাই দিল জর্জদের। ওরা খুশি হয়ে নিল।
মিঠাই খেয়ে আরও কিছুক্ষণ পার্কে ঘুরল ওরা। গুলি করে বেলুন ফাটাল, ছবি তুলল, টেপ রেকর্ডারে রেকর্ড করল গলা, এমনকি পাঞ্জাও লড়ল।
ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে টমির। সে হট-ডগ খাবে। জর্জ তাকে হট-ডগ কেনার পয়সা দিল। দোকানের দিকে ছুটল টমি। টমির সঙ্গে সাক্কারো পরিবারও গেল।
‘আমার যেতে ইচ্ছে করছে না,’ বলল জর্জ। ‘আবার যদি ওরা রেশমী মিঠাই কিনে আনে স্রেফ বমি করে দেব আমি।’
‘জানি। তবে ওরা এবার শুধু বাচ্চাদের জন্যে মিঠাই কিনছে,’ বলল লিলিয়ান। কাছেই রিফ্রেশমেন্ট স্ট্যান্ড। সাক্কারোদের দেখা যাচ্ছে এখান থেকে।
‘আমি মি. সাক্কারোকে হ্যামবার্গার খাওয়াতে চাইলাম। উনি মুখ অন্ধকার করে এদিক-ওদিক মাথা নাড়লেন। খাবেন না।’ বলল জর্জ।
‘আর আমি মিসেস সাক্কারোকে অরেঞ্জ স্কোয়াশ খাওয়ার কথা বলতেই উনি এমন জোরে লাফ মেরে উঠলেন যেন ড্রিংকটা আমি তাঁর মুখে ছুঁড়ে মেরেছি,’ বলল লিলিয়ান।
‘আসলে এরকম জায়গায় ওরা আগে কখনও আসেনি তো তাই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগছে।’
‘রেশমী মিঠাই বোধহয় ওদের খুব প্রিয়। তাই খালি ওগুলোই খাচ্ছে।’
‘হতে পারে,’ সাক্কারোদের দিকে পা বাড়াল জর্জ। ‘বৃষ্টি আসছে, লিল।’
মি. সাক্কারো রেডিও চেপে রেখেছে কানে, উদ্বেগ নিয়ে বারবার পশ্চিম আকাশের দিকে তাকাচ্ছে। জর্জদের দেখে যেন ধড়ে প্রাণ ফিরে পেল। বলল এখনই বাড়ি ফিরতে চায়। কারণ আকাশের মতি-গতি সুবিধের ঠেকছে না। ঝড় আসতে পারে। মিসেস সাক্কারো প্রায় ফুঁসে উঠল। অভিশাপ দিতে লাগল আবহাওয়া বিভাগের লোকজনকে। তাদেরকে সান্ত্বনা দিল জর্জ, ‘স্থানীয় আবহাওয়া সম্পর্কে আগেভাগে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। বৃষ্টি নাও আসতে পারে। আর এলেও আধঘণ্টার বেশি ঝরবে বলে মনে হয় না।’
এ কথা শুনে কেঁদে ফেলল সাক্কারোদের ছেলে। আর মিসেস সাক্কারো চোখে রুমাল চেপে ফোঁপাতে লাগল।
বৃষ্টিতে এদের এত ভয় কেন, অবাক হয়ে ভাবল জর্জ। সে হাল ছেড়ে দেয়ার ভঙ্গিতে বলল, ‘ঠিক আছে। বাড়ি চলুন তাহলে।’
ফিরতি যাত্রাটা হলো খুবই নিরানন্দময়। কেউ কোন কথা বলল না। মি. সাক্কারো বেশ জোরেই রেডিও ছেড়েছে, নব ঘোরাচ্ছে স্টেশন থেকে স্টেশনে, আবহাওয়া সংবাদ শুনছে। আবহাওয়ার বার্তায় ‘বজ্রসহ বৃষ্টিপাত, হতে পারে বলে সতর্ক করে দেয়া হচ্ছে। সাক্কারোদের ছেলের বায়ু-চাপ মাপার যন্ত্র অর্থাৎ ব্যারোমিটারের কাঁটা দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। মিসেস সাক্কারো থুতনির ওপর হাত রেখে চুপচাপ বসে আছে। একটু পরপর ভয়ে ভয়ে তাকাচ্ছে আকাশের দিকে। জর্জকে অনুরোধ করছে আরও জোরে গাড়ি চালানোর জন্যে।
হঠাৎ বাতাস উঠল, ধুলোয় ভরে গেল সামনের রাস্তা। ওরা তখন ওদের বাড়ির রাস্তায় চলে এসেছে। বাতাসে শুকনো পাতা উড়তে লাগল। আকাশের বুক চিরে ঝিলিক দিল বিদ্যুৎ।
জর্জ বলল, ‘আর দু’মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাব। দুশ্চিন্তা করবেন না।’
গাড়ি থেকে নেমে গেট খুলল জর্জ। এই গেট ধরে সোজা রাস্তা চলে গেছে সাক্কারোদের বাড়ির দিকে। হঠাৎ টপ করে একটা ফোঁটা পড়ল ওর মাথায়। ঠিক সময়েই চলে এসেছি, ভাবল জর্জ।
কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামল সাক্কারো পরিবার, মুখ শুকিয়ে এতটুকু। বিড়বিড় করে ধন্যবাদ দিল জর্জদের। তারপর রাস্তার শেষ মাথায়, নিজেদের বাড়ির উদ্দেশে পড়িমরি করে দৌড় দিল।
‘সত্যি,’ বলল লিলিয়ান, ‘এরা বৃষ্টি যে এত ভয় পায়...’
লিলিয়ানের কথা শেষ হলো না, আকাশ ফুটো করে, বড় বড় ফোঁটা নিয়ে ঝুপঝুপিয়ে নেমে এল বৃষ্টি। যেন স্বর্গের বাঁধ হঠাৎ বিস্ফোরিত হয়েছে। ড্রাম পিটানোর শব্দে জর্জদের গাড়ির ওপর ঝমঝমিয়ে পড়তে লাগল জলধারা। সাক্কারো পরিবার অর্ধেক পথও যেতে পারেনি, দাঁড়িয়ে পড়ল। হতাশ হয়ে তাকাল ওদের বাড়ির দিকে।
বৃষ্টিতে ওদের মুখগুলো ঝাপসা দেখাল; ঝাপসা এবং সঙ্কুচিত। ছোট হয়ে আসছে ওরা। তিনজনের শরীরই কুঁচকে ছোট হয়ে গেল, গা থেকে খসে পড়ল জামাকাপড়। তারপর তিনটে স্তূপ হয়ে পড়ে রইল রাস্তার ওপর।
নিজেদের গাড়িতে বসে অবিশ্বাস্য দৃশ্যটা আতঙ্কিত হয়ে দেখল জর্জ পরিবার। লিলিয়ান কোন মতে ফিসফিস করে বলল, ‘ওরা চিনি দিয়ে তৈরি! তাই পানিতে গলে যাবার ভয় পাচ্ছিল ওরা!!’
- মেয়েটি মাকড়সা হয়ে গেল - কাজী কেয়া
- কাজলকাকা ভূত নয় - ইমতিয়ার শামীম
- অর্পণের মা - আলী হাবিব
- রাশিয়ান রূপকথা: ধপাস ভালুক - রহীম শাহ
- মুখোশ রহস্য - আহমেদ রিয়াজ
- মুরগী ছানা তিতি - আরিফুন নেছা সুখী
- অহংকারী রাজকন্যা - বিএম বরকতউল্লাহ
- পুতুল ভূত - রানা জামান
- রাখাল ও জাদুর আম গাছ - হুমায়ুন কবীর ঢালী
- দুষ্টু ছানাদের গল্প - শাহনেওয়াজ চৌধুরী
- তুতুন - আল নাহিয়ান
- সাইকেল বাবু - লিটন মহন্ত
- রূপকথা নীল পূর্ণিমার সোমেশ্বরী - রবীন ভাবুক
- পরীরাণী - সুমাইয়া বরকতউল্লাহ্
- সাদাসোনা মেঘ, নীল ঘুড়ি আর খোলা মাঠে একা ছেলেটা - নূর সিদ্দিকী
- অন্ধকারের এক রহস্যমানুষ আর রাজহাঁস - মিন্টু হোসেন
- চকোলেট দৌড় - সোহানা রহমান
- স্কুলপড়ুয়া পাখি, প্রজাপতি আর ছড়া - মেহেরুবা নিশা
- গরুর ঘায়ে! - আহমেদ রিয়াজ
-
ঝুমি ও একটি কুকুর -
শাহনেওয়াজ চৌধুরী
-
উপন্যাস: পিশাচ-কন্যা -
সামান্থা লি
রূপান্তর: অনীশ দাস অপু - অক্স ও বুল (সায়েন্স ফিকশন গল্প) - আবুল কালাম আজাদ
- আমি ভূত - সোহানা রহমান
- সবুজ মাঠ - শিবলী নোমান
- মন্দ মানুষ - চন্দন চৌধুরী
- ঈদে মুক্তির আনন্দ - সুমাইয়া বরকতউল্লাহ্
- জোনাকিদের গ্রহে ভয়েজার ১ - মিন্টু হোসেন
- তর্ক-বিতর্ক - পাভেল মহিতুল আলম
- খরচি মামার সাইকেল - মোস্তফা কামাল বিপ্লব
- লাল জামা - বিএম বরকতউল্লাহ্
- আমার বন্ধু ডোরেমন - আহমেদ রিয়াজ
-
অ্যাডভেঞ্চার উপন্যাস অজানা দ্বীপে অভিযান -
মূল : এডগার অ্যালান পো
রূপান্তর : অনীশ দাস অপু
- ঢেউয়ের বন্ধুরা - নূর সিদ্দিকী
- ভাষা - জাহিদুল আলম
- বর্ণান্ধ - মারিয়া হোসেন
- ভূতের সঙ্গে আড়ি - মুহসীন মোসাদ্দেক
- নরহরি দাস - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- কাকদের পুরীষ উৎসব! - মহিউদ্দীন আহ্মেদ
- সে সত্যিই ছিল একটা বাচ্চা পরি - মেহেরুবা নিশা
-
মেঘকন্যা আর টুনটুনিছানা -
বিএম বরকতউল্লাহ্
- নবম মাত্রার গোবট - ধ্রুব নীল
-
পরী এবং পরিবেশ -
মাহাবুবুল হাসান নীরু
- দুঃখী বুড়ি ও নেংটি ইঁদুর - বিএম বরকতউল্লাহ্
- ভালো 'মন খারাপ' - চন্দন চৌধুরী
- রকির চাওয়া - জুবায়ের হুসাইন
- মৌমাছি ও কাঠুরিয়া - সুমাইয়া বরকতউল্লাহ্
- ফিরে দেখা - রবীন ভাবুক
- মতির মাথায় গাব - ধ্রুব নীল
- প্রজাপতি হবো - এনায়েত রসুল
- চাঁদনি-হালুয়া - সঞ্চারিণী
- জলে কোলাহল - চন্দন চৌধুরী
- এক টুকরো মেঘ ও দুঃখী গাছ - বিএম বরকতউল্লাহ
- আমার রোবট 'রবি' - মোঃ মিন্টু হোসেন
- কত আটায় কত রুটি - আবুল কালাম আজাদ
- আংটি - শাহনেওয়াজ চৌধুরী
- শহরে একদিন - আহমেদ রিয়াজ
- পল্টুর বন্ধু - আহসান হাবীব
-
হরর গল্প -
মিস্ট্রেস স্যারি মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু
- নিলেশের অন্য ভূবন - আফরোজা অদিতি
- ভাষার খোঁজে নেপালে - সৈয়দ মোহাম্মদ শাহেদ
- গিফট - শাহনেওয়াজ চৌধুরী
- ভূত শিকার - মোস্তফা কামাল বিপ্লব
-
ডানাকাটা পাখি ও সীম বীজ -
চন্দন চৌধুরী
- গোয়েন্দা মেনু'দা - রবীন ভাবুক
- তিনা আর লাল গোলাপ - আফরোজা অদিতি
- পরীটি কি জাদু জানে - শাহনেওয়াজ চৌধুরী
- আরকনির রুমাল - মোঃ মিন্টু হোসেন
- পুষ্পিতার ঈদ - আফরোজা আদিতি
- হাতির ডিম - আহমেদ রিয়াজ
- কঙ্ক - শুভ অংকুর
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- প্রান্ত ও তার এ্যাডনোক্সিয়ান বন্ধু (সায়েন্স ফিকশান) - আবুল কালাম আজাদ
- এক যে ছিলো রাসেল - বেবী মওদুদ
- আতঙ্কের প্রহর [রহস্য গল্প] - অনীশ দাস অপু
- ঈদ শপিং - আহসান হাবীব
- উপন্যাস- আলিবাবা ও চালিচার - শিবব্রত বর্মন
- মৌমাছি - মোস্তফা কামাল বিপ্লব
- সূত্রধর স্যার - জাহিদুল আলম
-
কোনো এক অমাবস্যার রাতে -
আহমেদ রিয়াজ
- বিজ্ঞানী - রবীন্দ্রনাথ ঠাকুর
- গড়ে আটকা এক নেকড়ে - মোঃ মিন্টু হোসেন
- প্রজাপতি - এনায়েত রসুল
- পরী এসেছিল - শাহনেওয়াজ চৌধুরী
- বিচ্ছু ভাগনের কাণ্ড - জাহিদুল আলম
- নিশান আর ব্ল্যাকহোল - আফরোজা অদিতি
- পরীর বন্ধু অহনা - এনায়েত রসুল
-
স্যারের বিপদ -
জাহিদুল আলম
-
নতুন স্যার -
আবুল কালাম আজাদ
-
মিকাই-এর বাঘের ছানা -
মিন্টু হোসেন
-
আলুভর্তা -
জান্নি রোদারি
অনুবাদ: জামিল বিন সিদ্দিক -
বেকার আয়না -
জাহিদুল আলম
-
একদিন রাতে ধবধবে বিড়ালটা -
আহমেদ রিয়াজ
- অবাক বইপাঠ - মুনির রানা
- জোকার - শিবব্রত বর্মন
- ইঁদুরের ভোজ - রবীন্দ্রনাথ ঠাকুর
- ভৌতিকবাড়ি - অনীশ দাস অপু
- মেলায় মাঠে পিউস - আফরোজা অদিতি
-
মিস্ট্রেস স্যারি -
মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু -
ভয়ঙ্কর এক লোক -
শাহনেওয়াজ চৌধুরী
-
তেরো তলা -
মূল : ডন উলফসনে
রূপান্তর : অনীশ দাস অপু -
টুঙ্গিপাড়ার খোকা -
বেবী মওদুদ
-
রাতের আতঙ্ক -
শাহনেওয়াজ চৌধুরী
-
বৃক্ষপরী টিয়া -
আফরোজা অদিতি
-
গেকো -
অনীশ দাস অপু
-
ময়না -
আফরোজা অদিতি
-
রাজকন্যা মাঈশা আর বলঢাঁশের গল্প -
আশরাফুল ইসলাম সাগর
-
শেয়াল দেবতার প্রতিহিংসা -
মূল : রবার্ট ব্লচ
রূপান্তর : অনীশ দাস অপু - ফার্স্ট হওয়ার ঝামেলা - মৃত্যুঞ্জয় রায়
- শূন্যে ডানা মেলে - এনায়েত রসুল
-
একটু উষ্ণতার জন্য -
মূল : হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন
রূপান্তর : অনীশ দাস অপু -
শামন্তীর শীতবেলা -
মৃত্যুঞ্জয় রায়
-
রাতের অতিথি -
আহমেদ রিয়াজ
- চৈতি আপু - ইমদাদুল হক মিলন
- তেতুল গাছ - আহসান হাবীব
- টুশির গল্প - বেবী মওদুদ
- চড়ুই পাখিদের ঘরের ঘটনা - ধ্রুব এষ
- বিলাই মা বিলাই ছা - মৃত্যুঞ্জয় রায়
- এক শিশি আলতা - এনায়েত রসুল
- কুলরাজা কুলরাণী - শাশ্বত ভট্টাচার্য
- ছায়ার মানুষ - আহমেদ রিয়াজ
- আলতা কন্যার জন্মদিন - মারুফ রেহমান।
- লেজ উঁচিয়ে - আহমেদ রিয়াজ
- ভৌতিক গল্প : থাবা - অনীশ দাস অপু
- রাজার ঈগল পাখি (কম্বোডিয়ার লোককাহিনী) - অনুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- আকাশ ছুঁয়ে উড়বো - এনায়েত রসুল
- আবু আর বাবু - বেবী মওদুদ
-
ভূতুড়ে বানর -
মূল : স্টিফেন কিং
অনুবাদ : অনীশ দাস অপু - কার ছবি - ইমদাদুল হক মিলন
- ঝন্টু মন্টুর দাদি - আহসান হাবীব
- সন্ধ্যার বিচিত্র ঘটনা - ধ্রুব এষ
-
তিন রাজপুত্র -
অনুবাদ : শিবব্রত বর্মন
মূল গল্প: আইজাক আসিমভ - নওরিনের স্কুল - এনায়েত রসুল
- বংশী নদীর ঘটনা - হামিদ কায়সার
- মাকড়সার চন্দ্র ভ্রমণ - মৃত্যুঞ্জয় রায়
- ইঁদুর সাহেবার হলিডে - মিজানুর খান
- জাদুর ঢোল - আহমেদ রিয়াজ
- ক্যামডেন কিলার - অনীশ দাস অপু
- পরীর দেশে - মৃত্যুঞ্জয় রায়
- পিঁপড়ে যখন হাতির বন্ধু - আহমেদ রিয়াজ
- সাগর পরী - মৃত্যুঞ্জয় রায়
-
বৃষ্টি তুমি এসো না -
অনীশ দাশ অপু
মূল রচনা: আইজাক আসিমভ - ঝমঝমে আষাঢ়ে - আহমেদ রিয়াজ
-
ভৌতিক হাত -
অনীশ দাস অপু
মূল গল্প: কার্ল জ্যাকবির ‘দ্য হ্যান্ড’ -
বাবার জন্য ভালোবাসা -
মুহাম্মদ নাহিয়ান বিন খালেদ
- সেন্টমার্টিনে বাবার সাথে - জারিন তাসনিম অতসী
-
ভৌতিক ঘুড়ি -
অনীশ দাস অপু
মূল: কার্ল জ্যাকবি’র ‘দ্যা কাইট’ - ফুটবল প্রেমিক - রাশেদ শাওন
- ঘটনাটা সত্য - এনায়েত রসুল
- ভুতুড়ে বাড়ি - অনীশ দাস অপু
- ইচ্ছাপূরণ - রবীন্দ্রনাথ ঠাকুর
- মায়ের কাছে ফেরা - বেবী মওদুদ
- স্বপ্ন - শিবব্রত বর্মন
- মেলায় যাবো - এনায়েত রসুল
- কুমড়ো দানব - অনীশ দাস অপু
- আসলে ছবিটা মেঘের - ধ্রুব এষ
- কাশেম আলী গরু চরাতো - আনিসুল হক
-
অদৃশ্য শত্রু -
অনীশ দাস অপু
মূল গল্প : ফিলিপ কে. ডিক - জাদুকর - সাইফুল্লাহ মাহমুদ দুলাল
-
জানের দুশমন -
অনীশ দাস অপু
মূল গল্প : হেনরি কুটনার - ভালোবাসার সবুজ গাছ - ইমরুল ইউসুফ
- বড়দিনের রাতে - অনীশ দাস অপু
- দেহহীন - শিবব্রত বর্মন
- নীলুর নীল চশমা - মৃত্যুঞ্জয় রায়
- রহস্যভেদী - রকিব হাসান
- দুষ্টু বিড়াল - অনীশ দাস অপু
- অপেক্ষা - মোস্তফা মামুন
- ঈশানপুরের অপুর কান্ড - সুমন কায়সার
- রাজা যখন গাছে - আহমেদ রিয়াজ
- অন্যরকম ভালোলাগা - শুভ অংকুর
- পৃথিবীর জন্য ভালোবাসা (সায়েন্স ফিকশন) - শুভ অংকুর
- কিং মিঠু - মোস্তফা মামুন
- প্রেতাত্মা - অনীশ দাস অপু
- রোবট - আনিসুল হক
- চতুর্দশতম/চৌদ্দ - নঈম তারিক
- জিকুর স্বপ্ন - আহসান হাবীব
- চোর - রকিব হাসান
- ছায়াহীন - শিবব্রত বর্মন
- ঈদের আগের রাত - মৃত্যুঞ্জয় রায়
-
মেরু ভালুকদের রাজা -
মূল : ফ্রাঙ্ক বাউম
ভাষান্তর : বিদ্যুত - গাধার টুপি - আহমেদ ফারুক
- আলসে বালক আর গরুর গল্প - মো. গোলাম রহমান
- অতি চালাকির সাজা! - এনায়েত রসুল
- মাছরাঙা আর রূপোর চামুচ - মোস্তফা হোসেইন
- হাবা রাকিবের কাণ্ড - মারুফ রেহমান
- বিড়ালের বন্ধুত্ব - রূপান্তর : আবুল বাসার
- গণেশ চ্যাটার্জি আর তার কালো কুকুর - নাফে মোহাম্মদ এনাম
- শিউ-পিউর বন্ধু তানতুলু - নূর সিদ্দিকী
- মেছোভূত - ইকবাল খন্দকার
- অ্যারোসল ভূত - শাকিল ফারুক
- পাঠশালা - আহমেদ রিয়াজ
- যুদ্ধের গল্প - ফরহাদ সাফায়েতুল কবীর
- বোকাতু - আরিফ হাসান
- রূপকথার ইলিশ - অর্জিতা মাধুর্য
- সীনের বাবা সীনের মা - আহমেদ রিয়াজ
- চাঁদ - পান্থ বিহোস
- মায়ের ভাষা - মুহাম্মদ মুনতাসির আলী
- জিন্নাহ'র না জানা গল্প - আহমেদ রিয়াজ
- ঘুম পাহাড়ের আজব পাখি - আ হ মে দ ফা রু ক
- উপহাস - আহমেদ রিয়াজ
-
ড্রাগনের যম ইভান -
মূল : ভ্লাদিমির বাইকো
অনুবাদ: হাসান খুরশীদ রুমি - টিনা আপুর জাদুর কাঠি - এনায়েত রসুল
- তারা পড়তে দেখলে - ধ্রুব এষ
- বাঘ-সিংহের গল্প - আহমেদ রিয়াজ
-
লুকোচুরি -
নিকোলাই নসভ
অনুবাদ: হাসান খুরশীদ রুমী - রহস্যময় কিশোর যোদ্ধা - আহমেদ রিয়াজ
- অদ্ভূতুড়ে কিন্তু ভূতুড়ে নয় - বিজয় মজুমদার
- তিন ভূতুড়ে - শাহনেওয়াজ চৌধুরী
- মরগানস উডসের ভূত - অনীশ দাস অপু
- মহাকাশে সু ভূতের অভিযান - বিধান রিবেরু
- জামাটা কোথায় গেল - আহমেদ রিয়াজ
- মি. হাকলি - নূর সিদ্দিকী
- বুলেট ভাইয়ের হাইজাম্প - মোস্তফা মামুন
-
একা কবরস্থানে -
মূল : অ্যালভিন শোয়ার্জ
অনুবাদ : হাসান খুরশীদ রুমী - তৈল মর্দন - সজ্জাদ কবীর
- ঝিন্টু - মানিক চন্দ্র দাস
- রবীন-মাহিনের মুক্তি... - আহসান হাবীব
- মামার ঘড়ি - পান্থ বিহোস
- তৃষার ভালো লাগা - এনায়েত রসুল
- খরগোশের টাকা চাষ - ভাষান্তর- মৃত্যুঞ্জয় রায়
- ঈদের চাঁদ - আশীষ চক্রবর্ত্তী
-
স্টোরিটেলার -
নিকোলাই নসভ
রূপান্তর : হাসান খুরশীদ রুমী - একটা গাছের চারা - আশরাফুল আলম পিনটু
- পাহাড় যখন সরে যায় - আমীরুল ইসলাম
- ঝিম দুপুরের গল্প - শাকিল ফারুক
- জেলে আর সোনার মাছ - রহীম শাহ
- কুয়োর ব্যাঙের সমুদ্র যাত্রা - বিজয় মজুমদার
- পুতুল - শাহ্নেওয়াজ চৌধুরী
-
হানাবাড়ির উন্মাদ -
মূল : ইলেন এ. কিউল
অনুবাদ : অনীশ দাস অপু - চ্যালেঞ্জ! - রকিব হাসান
- রাজা এলেন - শাহ্নেওয়াজ চৌধুরী
- চুরি বিদ্যা বড়ো বিদ্যা - মোস্তফা মামুন
- আসলে কী ঘটেছিল - ইমদাদুল হক মিলন
- শিয়াল রাজার সাজা - এনায়েত রসুল
- রূপোলি রেণু - আলী ইমাম
- প্যালিনড্রোমিক ফর্ক... - আহসান হাবীব
- ঘড়ি উদ্ধার - আহমেদ রিয়াজ
- অপু আর তপু - আশরাফুল আলম পিন্টু
- সাদা মেঘ ও কাশফুলেরা - আহমেদ রিয়াজ
- মনের ভয় - ফাতেমা ফেরদৌস (পিংকি)
- চাঁদের বন্ধু খরগোশ - রেহানা পারভীন রুমা
- দুষ্টু টুলু - এনায়েত রসুল
- রেডিও - শাহ্নেওয়াজ চৌধুরী
- ঠাকুরমার ঝুলি এবং ইবু - আহমেদ ফারুক
- আষাঢ়ে হাতি ও রাজার গল্প - আহমেদ রিয়াজ
- সুন্দর - মঈনুল আহসান সাবের
-
ছোট্ট তুষারমানব -
কোরিয়ার রূপকথা
রূপান্তর : মো. গোলাম রহমান - ঘুপুর বন্ধু টুনু আর চি - এনায়েত রসুল
- এটা আমার বাবার গল্প, মায়েরও - শাহ্নেওয়াজ চৌধুরী
- চাষা ও তার গরু - আহমেদ রিয়াজ
- সহকারী গোয়েন্দা - মোস্তফা মামুন
- লাল বেলুন - আমীরুল ইসলাম
- ডান-বাম - শাহ্নেওয়াজ চৌধুরী
-
শেষ যাত্রা -
মূল : কার্ল জ্যাকবি
রূপান্তর : অনীশ দাস অপু - লিটুর ঘুম আসে না - মোস্তফা মামুন
- ভূতটা খোলা মাঠে একা শুয়ে আছে - আহমেদ রিয়াজ
- কিসমতের বিচার - হুমায়ূন কবীর ঢালী
- নিপুর আশ্রয় - এনায়েত রসুল
- দুই ভূতের কান্ড - শাহনেওয়াজ চৌধুরী
-
কান্নার দাগ -
আফ্রিকার রূপকথা
রূপান্তর : আবুল বাসার - নূরী ও পরী - আহমেদ রিয়াজ
-
প্রকৃতি কন্যার দোলনা ঘর -
শোহেইল মতাহির চৌধুরী
- ছোট্ট জাদু-নুড়ি - আমীরুল ইসলাম
- জাদুর আয়না - রূপান্তর : অনীশ দাস অপু
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- ঘুম পাহাড়ের আজব পাখি - আহমেদ ফারুক







