শাশ্বত ভট্টাচার্য
এক গ্রামে পাশাপাশি দুটো কুল গাছ। এক গাছে বাস করে কুলরাজা আরেক গাছে বাস
করে কুলরাণী। কিন্তু দুজনের কোনও দিন দেখাও হয়নি কথাও হয়নি। কুলরাজা জানে
না যে পাশের গাছে কুলারাণী থাকে আর কুলরাণীও জানে না যে পাশের গাছে কুলরাজা
থাকে। দিন যায় রাত যায়, আস্তে আস্তে দুই গাছে কুলারাজা কুলরাণী একটু একটু
করে বড় হতে থাকে। একটু একটু করে রং ধরে। একটু একটু করে পেকে দুজনেই টুসটুসে
হয়ে যায়। এদিকে চৈত্রমাসের এলোমেলো বাতাস ওঠে। ধুলো ওঠে। বাতাস সব গাছের
ডালপালা এলোমেলো করে পাগল পাগল করে দেয়। সকাল থেকে সারাদিন সারারাত বাতাস
বইতে থাকে। শেষরাতের এক দমকা বাতাসে কুলরাজা ও কুলরাণী দুজনেই বোঁটা থেকে
খসে পড়ে এবং বাতাসের জোড় ধাক্কায় এক অন্যের কাছে চলে আসে। তখন ভোর ভোর ভাব।
আলো ফুটি ফুটি করছে। বাতাসের পাগলামো কমে গেছে। বাতাস বইছে ঝির ঝির করে।
প্রথমে ধুলোয় ঢাকা চোখ নিয়ে কুলরাজা অল্প আলোয়, অল্প অন্ধকারে তারই গা
ঘেঁসে পড়ে থাকে কুলরাণীকে পিটপিট করে দেখে। এদিকে কুলরাণীও দেখে অল্প আলোয়
অল্প অন্ধকারে তারই গা ঘেঁসে কে যেন পড়ে আছে। দুজন দুজনকে পিটপিট করে দেখে
আর দুজনেই ভাবে কে রে আমার পাশে!
আলো ক্রমে বাড়ে। সোনা সোনা আলো, মিঠে মিঠে আলো। আলোয় আলোয় ভরে যায় চারদিক।
ঝিরঝিরে বাতাসে গাছের পাতারা নাচতে থকে। পাখিরা গান ধরে। চারিদিকে একটা
আনন্দ আনন্দ ভাব। এই আনন্দ আনন্দ ভাবের মাঝে কুলরাজা তার পাশের জনকে
জিজ্ঞেস করে-
তুমি কে গো?
পাশে পড়ে থাকা কুলরাণী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে, নাচিয়ে নাচিয়ে বলে আমারও তো সেই কথা তুমি কে গো?
কুলরাজা বলে-
আমি কুলরাজা।
-সত্যি! আমি কুলরাণী। কুলরাণী বলে।
তারা একে অন্যকে বিস্ময়ভরা চোখে দেখে। তখন বাতাসে নাচন লাগে। পাখিরা আনন্দে আরও জোরে গান গেয়ে ওঠে। ফুলের গন্ধে চারিদিক ম ম করে।
কুলরাজা বলে-
সত্যি তুমি কুলরাণী?
কুলরাণী বলে-
হ্যাঁ, সত্যি আমি কুলরাণী।
কুলরাণী বলে-
সত্যি তুমি কুলরাজা?
হ্যাঁ, সত্যি আমি কুলরাজা।
দুইজন জন্মেছে দুইগাছে। আজ দু’জনের দেখা হল। প্রথমে আনন্দের সাগরে ভেসে
তারা দুজন কাঁদলো। তারপর আনন্দে হাসলো। তারপর কতো কথা, কতো কথা। কথা যেন আর
শেষ হতে চায় না। তারপর দুজনে ঠিক করল তারা দেশ ভ্রমণে বের হবে। নানা দেশ
দেখবে। মনের আনন্দে গান গেয়ে গেয়ে, নেচে নেচে ঘুরবে দেশ থেকে দেশে।
কিন্তু তারা যাবে কীভাবে? তাদের তো হাত নেই, পা নেই, পাখা নেই। কী হবে
তাহলে? তাদের খুব দুঃখ হল। এই দুঃখে কুলরাজা আর কুলরাণী আবার কাঁদতে লাগলো।
এদিকে কুলরাজার আর কুলরাণীর সবকথাই শুনছিল একটা ফুটফুটে দোয়েল পাখি। তাদের
দুঃখ দেখে দোয়েলটারও খুব দুঃখ হল। সত্যি তো কতদিন পর এদের দুজনের দেখা।
কোথায় তারা মনের আনন্দে নাচতে নাচতে, গাইতে গাইতে ঘুরবে তা না বেচারা দুজন
হাতের অভাবে, পায়ের অভাবে, পাখার অভাবে কোথাও যেতে পারছে না। সত্যি তো কী
কষ্ট কী কষ্ট! এই কথা ভেবে দোয়েলেরও চোখে জল আসে। ভাবে আমার যদি ক্ষমতা
থাকতো তবে এখনই কুলরাজা আর কুলরাণীর হাত পা পাখা বানিয়ে দিয়ে তাদের মনের
আশা পূর্ণ করতাম। কিন্তু সে ক্ষমতা তো আর দোয়েলের নেই। তাই বেচারা দোয়েল
ওদের পাশে গিয়ে খানিক কেঁদে নেয়। তারপর পাখনা দিয়ে চোখের জল মুছে উড়তে উড়তে
চলে যায় বিলের ধারে হিজল গাছে তার ছোট্ট বাসাটায়।
দোয়েলের মন আজ ভালো নেই। সে কোথাও যায় না। কিছু খায় না। শুধু ভাবে তার যদি
ক্ষমতা থাকতো তবে হাত বানিয়ে, পাখা বানিয়ে, পা বানিয়ে কুলরাজা কুলরাণীকে
দেশদেশান্তরে ঘুরতে পাঠিয়ে দিত। এদিকে দিন গড়িয়ে বিকেল হয় বিকেল গড়িয়ে রাত
হয়। বেচারা দোয়েল শুধু কুলরাজা আর কুলরাণীর কথাই ভাবে। কিন্তু কোন
কুলকিনারা করতে পারে না।
ঐ হিজল গাছে বাস করতো এক দয়ালু ভূত। সে সবার উপকার করে। কিন্তু কখনোই বুঝতে
দেয় না যে সে কারো উপকার করছে। নিঃশব্দে চুপিচুপি সে যে কতজনের উপকার
করেছে তার ইয়ত্তা নেই। এই তো সেদিন ঝড়ে পড়ে আমগাছের বুড়ো শালিকটার পা মচকে
গেল, দয়ালু ভূত কী একটা করে সেই মচকানো পা সারিয়ে দিল। আবার কিছুদিন আগে
মাছরাঙ্গার একটা পুচকে ছানা মাছ ধরার কায়দা দেখাতে গিয়ে জলে ডুবে মরেই
যাচ্ছিল প্রায়, সেটাকে জল থেকে কী একটা করে তুলে আবার তার মায়ের কাছে
ফিরিয়ে দিল। এই ভাবে কী একটা করে নানা উপকার সে সবার অগোচরেই প্রতিদিনই করে
চলেছে। সেই দয়ালু ভূত হিজল গাছের ডালে বসে রাতের অন্ধকারে দোয়েলের দুঃখ
দেখলো। দোয়েলের মনের কথা শুনতে পেল। ভূত বলেই সে মনের কথা শুনতে পেল।
দোয়েলের দুঃখে তারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দয়ালু ভূত ভাবলো যেমন করেই হোক
কুলরাজা আর কুলরাণীর হাত পা পাখা গজিয়ে দিতে হবে। তারা যেন মনের আনন্দে
নেচে নেচে গেয়ে গেয়ে দেশে দেশে ঘুরতে পারে।
এইসব ভাবতে ভাবতে দয়ালু ভূত গেল সেই কুল গাছের তলে যেখানে পাশাপাশি বসে আছে
কুলরাজা আর কুলরাণী। গিয়ে দেখল সত্যি কুলরাজা আর কুলরাণী সারাদিন
কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। তখনো তাদের চোখে জল লেগে আছে। ঘোর ঘোর
অন্ধকার। দয়ালু ভূত তাদের পাশে বসলো। অদৃশ্য হাত দিয়ে তাদের চোখের জল
মুছিয়ে দিল। তারপর কী একটা করল। আর মনে মনে বললো আজ রাত ঘুমিয়ে কাটাও কাল
সকালেই দেখবে তোমাদের হাত পা পাখা গজিয়ে গেছে। তখন তোমরা মনের আনন্দে দুজন
দুজনের হাত ধরে নাচতে পারবে গাইতে পারবে আর দেশে দেশান্তরে ঘুরতে পারবে।
সকাল হল। ঝিরঝির বাতাস বইছে। ফুলের গন্ধে চারদিক ম ম করছে। পাখিরা গান গাইছে।
দোয়েলের সারারাত ঘুম হয়নি। ক্লান্ত দোয়েল ধীরে ধীরে উড়েছে আর ভাবছে এখনও নিশ্চয় কুলরাজা আর কুলরাণী মনের দুঃখ কাঁদছে।
কিন্তু কাছে গিয়ে দেখে এ কী কুলরাজা আর কুলরাণ হাত ধরাধরি করে মনের আনন্দে
গান গাইছে আর নাচছে। তাদের কী সুন্দর হাত কী সুন্দর পা কী সুন্দর পাখা! কী
করে হল? দোয়েল বিস্ময়ে হতবাক। সেও মনের আনন্দে কুলরাজা আর কুলরাণীকে ঘিরে
একটু নেচে নিল, একটু শিষ দিয়ে নিল।
কুলরাজা আর কুলরাণী নাচতে নাচতে গাইতে গাইতে রওনা দিল দেশ ভ্রমণে।
অদৃশ্য শরীরে ভাসতে ভাসতে উপর থেকে দেখতে লাগলো দয়ালু ভূত। তার মনে খুব
আনন্দ হলো। আনন্দে চোখে জল চলে এল। সেই জল এক ফোঁটা গড়িয়ে পড়লো নিচে
আনন্দে হতবাক হয়ে যাওয়া দোয়েল পাখিটির গায়ে। কোথা থেকে জল পড়লো? দোয়েল
তাকালো আকাশের দিকে। কাউকেই দেখতে পেল না।
- কাজলকাকা ভূত নয় - ইমতিয়ার শামীম
- অর্পণের মা - আলী হাবিব
- রাশিয়ান রূপকথা: ধপাস ভালুক - রহীম শাহ
- মুখোশ রহস্য - আহমেদ রিয়াজ
- মুরগী ছানা তিতি - আরিফুন নেছা সুখী
- অহংকারী রাজকন্যা - বিএম বরকতউল্লাহ
- পুতুল ভূত - রানা জামান
- রাখাল ও জাদুর আম গাছ - হুমায়ুন কবীর ঢালী
- দুষ্টু ছানাদের গল্প - শাহনেওয়াজ চৌধুরী
- তুতুন - আল নাহিয়ান
- সাইকেল বাবু - লিটন মহন্ত
- রূপকথা নীল পূর্ণিমার সোমেশ্বরী - রবীন ভাবুক
- পরীরাণী - সুমাইয়া বরকতউল্লাহ্
- সাদাসোনা মেঘ, নীল ঘুড়ি আর খোলা মাঠে একা ছেলেটা - নূর সিদ্দিকী
- অন্ধকারের এক রহস্যমানুষ আর রাজহাঁস - মিন্টু হোসেন
- চকোলেট দৌড় - সোহানা রহমান
- স্কুলপড়ুয়া পাখি, প্রজাপতি আর ছড়া - মেহেরুবা নিশা
- গরুর ঘায়ে! - আহমেদ রিয়াজ
-
ঝুমি ও একটি কুকুর -
শাহনেওয়াজ চৌধুরী
-
উপন্যাস: পিশাচ-কন্যা -
সামান্থা লি
রূপান্তর: অনীশ দাস অপু - অক্স ও বুল (সায়েন্স ফিকশন গল্প) - আবুল কালাম আজাদ
- আমি ভূত - সোহানা রহমান
- সবুজ মাঠ - শিবলী নোমান
- মন্দ মানুষ - চন্দন চৌধুরী
- ঈদে মুক্তির আনন্দ - সুমাইয়া বরকতউল্লাহ্
- জোনাকিদের গ্রহে ভয়েজার ১ - মিন্টু হোসেন
- তর্ক-বিতর্ক - পাভেল মহিতুল আলম
- খরচি মামার সাইকেল - মোস্তফা কামাল বিপ্লব
- লাল জামা - বিএম বরকতউল্লাহ্
- আমার বন্ধু ডোরেমন - আহমেদ রিয়াজ
-
অ্যাডভেঞ্চার উপন্যাস অজানা দ্বীপে অভিযান -
মূল : এডগার অ্যালান পো
রূপান্তর : অনীশ দাস অপু
- ঢেউয়ের বন্ধুরা - নূর সিদ্দিকী
- ভাষা - জাহিদুল আলম
- বর্ণান্ধ - মারিয়া হোসেন
- ভূতের সঙ্গে আড়ি - মুহসীন মোসাদ্দেক
- নরহরি দাস - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- কাকদের পুরীষ উৎসব! - মহিউদ্দীন আহ্মেদ
- সে সত্যিই ছিল একটা বাচ্চা পরি - মেহেরুবা নিশা
-
মেঘকন্যা আর টুনটুনিছানা -
বিএম বরকতউল্লাহ্
- নবম মাত্রার গোবট - ধ্রুব নীল
-
পরী এবং পরিবেশ -
মাহাবুবুল হাসান নীরু
- দুঃখী বুড়ি ও নেংটি ইঁদুর - বিএম বরকতউল্লাহ্
- ভালো 'মন খারাপ' - চন্দন চৌধুরী
- রকির চাওয়া - জুবায়ের হুসাইন
- মৌমাছি ও কাঠুরিয়া - সুমাইয়া বরকতউল্লাহ্
- ফিরে দেখা - রবীন ভাবুক
- মতির মাথায় গাব - ধ্রুব নীল
- প্রজাপতি হবো - এনায়েত রসুল
- চাঁদনি-হালুয়া - সঞ্চারিণী
- জলে কোলাহল - চন্দন চৌধুরী
- এক টুকরো মেঘ ও দুঃখী গাছ - বিএম বরকতউল্লাহ
- আমার রোবট 'রবি' - মোঃ মিন্টু হোসেন
- কত আটায় কত রুটি - আবুল কালাম আজাদ
- আংটি - শাহনেওয়াজ চৌধুরী
- শহরে একদিন - আহমেদ রিয়াজ
- পল্টুর বন্ধু - আহসান হাবীব
-
হরর গল্প -
মিস্ট্রেস স্যারি মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু
- নিলেশের অন্য ভূবন - আফরোজা অদিতি
- ভাষার খোঁজে নেপালে - সৈয়দ মোহাম্মদ শাহেদ
- গিফট - শাহনেওয়াজ চৌধুরী
- ভূত শিকার - মোস্তফা কামাল বিপ্লব
-
ডানাকাটা পাখি ও সীম বীজ -
চন্দন চৌধুরী
- গোয়েন্দা মেনু'দা - রবীন ভাবুক
- তিনা আর লাল গোলাপ - আফরোজা অদিতি
- পরীটি কি জাদু জানে - শাহনেওয়াজ চৌধুরী
- আরকনির রুমাল - মোঃ মিন্টু হোসেন
- পুষ্পিতার ঈদ - আফরোজা আদিতি
- হাতির ডিম - আহমেদ রিয়াজ
- কঙ্ক - শুভ অংকুর
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- প্রান্ত ও তার এ্যাডনোক্সিয়ান বন্ধু (সায়েন্স ফিকশান) - আবুল কালাম আজাদ
- এক যে ছিলো রাসেল - বেবী মওদুদ
- আতঙ্কের প্রহর [রহস্য গল্প] - অনীশ দাস অপু
- ঈদ শপিং - আহসান হাবীব
- উপন্যাস- আলিবাবা ও চালিচার - শিবব্রত বর্মন
- মৌমাছি - মোস্তফা কামাল বিপ্লব
- সূত্রধর স্যার - জাহিদুল আলম
-
কোনো এক অমাবস্যার রাতে -
আহমেদ রিয়াজ
- বিজ্ঞানী - রবীন্দ্রনাথ ঠাকুর
- গড়ে আটকা এক নেকড়ে - মোঃ মিন্টু হোসেন
- প্রজাপতি - এনায়েত রসুল
- পরী এসেছিল - শাহনেওয়াজ চৌধুরী
- বিচ্ছু ভাগনের কাণ্ড - জাহিদুল আলম
- নিশান আর ব্ল্যাকহোল - আফরোজা অদিতি
- পরীর বন্ধু অহনা - এনায়েত রসুল
-
স্যারের বিপদ -
জাহিদুল আলম
-
নতুন স্যার -
আবুল কালাম আজাদ
-
মিকাই-এর বাঘের ছানা -
মিন্টু হোসেন
-
আলুভর্তা -
জান্নি রোদারি
অনুবাদ: জামিল বিন সিদ্দিক -
বেকার আয়না -
জাহিদুল আলম
-
একদিন রাতে ধবধবে বিড়ালটা -
আহমেদ রিয়াজ
- অবাক বইপাঠ - মুনির রানা
- জোকার - শিবব্রত বর্মন
- ইঁদুরের ভোজ - রবীন্দ্রনাথ ঠাকুর
- ভৌতিকবাড়ি - অনীশ দাস অপু
- মেলায় মাঠে পিউস - আফরোজা অদিতি
-
মিস্ট্রেস স্যারি -
মূল : উইলিয়াম টেন
রূপান্তর : অনীশ দাস অপু -
ভয়ঙ্কর এক লোক -
শাহনেওয়াজ চৌধুরী
-
তেরো তলা -
মূল : ডন উলফসনে
রূপান্তর : অনীশ দাস অপু -
টুঙ্গিপাড়ার খোকা -
বেবী মওদুদ
-
রাতের আতঙ্ক -
শাহনেওয়াজ চৌধুরী
-
বৃক্ষপরী টিয়া -
আফরোজা অদিতি
-
গেকো -
অনীশ দাস অপু
-
ময়না -
আফরোজা অদিতি
-
রাজকন্যা মাঈশা আর বলঢাঁশের গল্প -
আশরাফুল ইসলাম সাগর
-
শেয়াল দেবতার প্রতিহিংসা -
মূল : রবার্ট ব্লচ
রূপান্তর : অনীশ দাস অপু - ফার্স্ট হওয়ার ঝামেলা - মৃত্যুঞ্জয় রায়
- শূন্যে ডানা মেলে - এনায়েত রসুল
-
একটু উষ্ণতার জন্য -
মূল : হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন
রূপান্তর : অনীশ দাস অপু -
শামন্তীর শীতবেলা -
মৃত্যুঞ্জয় রায়
-
রাতের অতিথি -
আহমেদ রিয়াজ
- চৈতি আপু - ইমদাদুল হক মিলন
- তেতুল গাছ - আহসান হাবীব
- টুশির গল্প - বেবী মওদুদ
- চড়ুই পাখিদের ঘরের ঘটনা - ধ্রুব এষ
- বিলাই মা বিলাই ছা - মৃত্যুঞ্জয় রায়
- এক শিশি আলতা - এনায়েত রসুল
- কুলরাজা কুলরাণী - শাশ্বত ভট্টাচার্য
- ছায়ার মানুষ - আহমেদ রিয়াজ
- আলতা কন্যার জন্মদিন - মারুফ রেহমান।
- লেজ উঁচিয়ে - আহমেদ রিয়াজ
- ভৌতিক গল্প : থাবা - অনীশ দাস অপু
- রাজার ঈগল পাখি (কম্বোডিয়ার লোককাহিনী) - অনুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- আকাশ ছুঁয়ে উড়বো - এনায়েত রসুল
- আবু আর বাবু - বেবী মওদুদ
-
ভূতুড়ে বানর -
মূল : স্টিফেন কিং
অনুবাদ : অনীশ দাস অপু - কার ছবি - ইমদাদুল হক মিলন
- ঝন্টু মন্টুর দাদি - আহসান হাবীব
- সন্ধ্যার বিচিত্র ঘটনা - ধ্রুব এষ
-
তিন রাজপুত্র -
অনুবাদ : শিবব্রত বর্মন
মূল গল্প: আইজাক আসিমভ - নওরিনের স্কুল - এনায়েত রসুল
- বংশী নদীর ঘটনা - হামিদ কায়সার
- মাকড়সার চন্দ্র ভ্রমণ - মৃত্যুঞ্জয় রায়
- ইঁদুর সাহেবার হলিডে - মিজানুর খান
- জাদুর ঢোল - আহমেদ রিয়াজ
- ক্যামডেন কিলার - অনীশ দাস অপু
- পরীর দেশে - মৃত্যুঞ্জয় রায়
- পিঁপড়ে যখন হাতির বন্ধু - আহমেদ রিয়াজ
- সাগর পরী - মৃত্যুঞ্জয় রায়
-
বৃষ্টি তুমি এসো না -
অনীশ দাশ অপু
মূল রচনা: আইজাক আসিমভ - ঝমঝমে আষাঢ়ে - আহমেদ রিয়াজ
-
ভৌতিক হাত -
অনীশ দাস অপু
মূল গল্প: কার্ল জ্যাকবির ‘দ্য হ্যান্ড’ -
বাবার জন্য ভালোবাসা -
মুহাম্মদ নাহিয়ান বিন খালেদ
- সেন্টমার্টিনে বাবার সাথে - জারিন তাসনিম অতসী
-
ভৌতিক ঘুড়ি -
অনীশ দাস অপু
মূল: কার্ল জ্যাকবি’র ‘দ্যা কাইট’ - ফুটবল প্রেমিক - রাশেদ শাওন
- ঘটনাটা সত্য - এনায়েত রসুল
- ভুতুড়ে বাড়ি - অনীশ দাস অপু
- ইচ্ছাপূরণ - রবীন্দ্রনাথ ঠাকুর
- মায়ের কাছে ফেরা - বেবী মওদুদ
- স্বপ্ন - শিবব্রত বর্মন
- মেলায় যাবো - এনায়েত রসুল
- কুমড়ো দানব - অনীশ দাস অপু
- আসলে ছবিটা মেঘের - ধ্রুব এষ
- কাশেম আলী গরু চরাতো - আনিসুল হক
-
অদৃশ্য শত্রু -
অনীশ দাস অপু
মূল গল্প : ফিলিপ কে. ডিক - জাদুকর - সাইফুল্লাহ মাহমুদ দুলাল
-
জানের দুশমন -
অনীশ দাস অপু
মূল গল্প : হেনরি কুটনার - ভালোবাসার সবুজ গাছ - ইমরুল ইউসুফ
- বড়দিনের রাতে - অনীশ দাস অপু
- দেহহীন - শিবব্রত বর্মন
- নীলুর নীল চশমা - মৃত্যুঞ্জয় রায়
- রহস্যভেদী - রকিব হাসান
- দুষ্টু বিড়াল - অনীশ দাস অপু
- অপেক্ষা - মোস্তফা মামুন
- ঈশানপুরের অপুর কান্ড - সুমন কায়সার
- রাজা যখন গাছে - আহমেদ রিয়াজ
- অন্যরকম ভালোলাগা - শুভ অংকুর
- পৃথিবীর জন্য ভালোবাসা (সায়েন্স ফিকশন) - শুভ অংকুর
- কিং মিঠু - মোস্তফা মামুন
- প্রেতাত্মা - অনীশ দাস অপু
- রোবট - আনিসুল হক
- চতুর্দশতম/চৌদ্দ - নঈম তারিক
- জিকুর স্বপ্ন - আহসান হাবীব
- চোর - রকিব হাসান
- ছায়াহীন - শিবব্রত বর্মন
- ঈদের আগের রাত - মৃত্যুঞ্জয় রায়
-
মেরু ভালুকদের রাজা -
মূল : ফ্রাঙ্ক বাউম
ভাষান্তর : বিদ্যুত - গাধার টুপি - আহমেদ ফারুক
- আলসে বালক আর গরুর গল্প - মো. গোলাম রহমান
- অতি চালাকির সাজা! - এনায়েত রসুল
- মাছরাঙা আর রূপোর চামুচ - মোস্তফা হোসেইন
- হাবা রাকিবের কাণ্ড - মারুফ রেহমান
- বিড়ালের বন্ধুত্ব - রূপান্তর : আবুল বাসার
- গণেশ চ্যাটার্জি আর তার কালো কুকুর - নাফে মোহাম্মদ এনাম
- শিউ-পিউর বন্ধু তানতুলু - নূর সিদ্দিকী
- মেছোভূত - ইকবাল খন্দকার
- অ্যারোসল ভূত - শাকিল ফারুক
- পাঠশালা - আহমেদ রিয়াজ
- যুদ্ধের গল্প - ফরহাদ সাফায়েতুল কবীর
- বোকাতু - আরিফ হাসান
- রূপকথার ইলিশ - অর্জিতা মাধুর্য
- সীনের বাবা সীনের মা - আহমেদ রিয়াজ
- চাঁদ - পান্থ বিহোস
- মায়ের ভাষা - মুহাম্মদ মুনতাসির আলী
- জিন্নাহ'র না জানা গল্প - আহমেদ রিয়াজ
- ঘুম পাহাড়ের আজব পাখি - আ হ মে দ ফা রু ক
- উপহাস - আহমেদ রিয়াজ
-
ড্রাগনের যম ইভান -
মূল : ভ্লাদিমির বাইকো
অনুবাদ: হাসান খুরশীদ রুমি - টিনা আপুর জাদুর কাঠি - এনায়েত রসুল
- তারা পড়তে দেখলে - ধ্রুব এষ
- বাঘ-সিংহের গল্প - আহমেদ রিয়াজ
-
লুকোচুরি -
নিকোলাই নসভ
অনুবাদ: হাসান খুরশীদ রুমী - রহস্যময় কিশোর যোদ্ধা - আহমেদ রিয়াজ
- অদ্ভূতুড়ে কিন্তু ভূতুড়ে নয় - বিজয় মজুমদার
- তিন ভূতুড়ে - শাহনেওয়াজ চৌধুরী
- মরগানস উডসের ভূত - অনীশ দাস অপু
- মহাকাশে সু ভূতের অভিযান - বিধান রিবেরু
- জামাটা কোথায় গেল - আহমেদ রিয়াজ
- মি. হাকলি - নূর সিদ্দিকী
- বুলেট ভাইয়ের হাইজাম্প - মোস্তফা মামুন
-
একা কবরস্থানে -
মূল : অ্যালভিন শোয়ার্জ
অনুবাদ : হাসান খুরশীদ রুমী - তৈল মর্দন - সজ্জাদ কবীর
- ঝিন্টু - মানিক চন্দ্র দাস
- রবীন-মাহিনের মুক্তি... - আহসান হাবীব
- মামার ঘড়ি - পান্থ বিহোস
- তৃষার ভালো লাগা - এনায়েত রসুল
- খরগোশের টাকা চাষ - ভাষান্তর- মৃত্যুঞ্জয় রায়
- ঈদের চাঁদ - আশীষ চক্রবর্ত্তী
-
স্টোরিটেলার -
নিকোলাই নসভ
রূপান্তর : হাসান খুরশীদ রুমী - একটা গাছের চারা - আশরাফুল আলম পিনটু
- পাহাড় যখন সরে যায় - আমীরুল ইসলাম
- ঝিম দুপুরের গল্প - শাকিল ফারুক
- জেলে আর সোনার মাছ - রহীম শাহ
- কুয়োর ব্যাঙের সমুদ্র যাত্রা - বিজয় মজুমদার
- পুতুল - শাহ্নেওয়াজ চৌধুরী
-
হানাবাড়ির উন্মাদ -
মূল : ইলেন এ. কিউল
অনুবাদ : অনীশ দাস অপু - চ্যালেঞ্জ! - রকিব হাসান
- রাজা এলেন - শাহ্নেওয়াজ চৌধুরী
- চুরি বিদ্যা বড়ো বিদ্যা - মোস্তফা মামুন
- আসলে কী ঘটেছিল - ইমদাদুল হক মিলন
- শিয়াল রাজার সাজা - এনায়েত রসুল
- রূপোলি রেণু - আলী ইমাম
- প্যালিনড্রোমিক ফর্ক... - আহসান হাবীব
- ঘড়ি উদ্ধার - আহমেদ রিয়াজ
- অপু আর তপু - আশরাফুল আলম পিন্টু
- সাদা মেঘ ও কাশফুলেরা - আহমেদ রিয়াজ
- মনের ভয় - ফাতেমা ফেরদৌস (পিংকি)
- চাঁদের বন্ধু খরগোশ - রেহানা পারভীন রুমা
- দুষ্টু টুলু - এনায়েত রসুল
- রেডিও - শাহ্নেওয়াজ চৌধুরী
- ঠাকুরমার ঝুলি এবং ইবু - আহমেদ ফারুক
- আষাঢ়ে হাতি ও রাজার গল্প - আহমেদ রিয়াজ
- সুন্দর - মঈনুল আহসান সাবের
-
ছোট্ট তুষারমানব -
কোরিয়ার রূপকথা
রূপান্তর : মো. গোলাম রহমান - ঘুপুর বন্ধু টুনু আর চি - এনায়েত রসুল
- এটা আমার বাবার গল্প, মায়েরও - শাহ্নেওয়াজ চৌধুরী
- চাষা ও তার গরু - আহমেদ রিয়াজ
- সহকারী গোয়েন্দা - মোস্তফা মামুন
- লাল বেলুন - আমীরুল ইসলাম
- ডান-বাম - শাহ্নেওয়াজ চৌধুরী
-
শেষ যাত্রা -
মূল : কার্ল জ্যাকবি
রূপান্তর : অনীশ দাস অপু - লিটুর ঘুম আসে না - মোস্তফা মামুন
- ভূতটা খোলা মাঠে একা শুয়ে আছে - আহমেদ রিয়াজ
- কিসমতের বিচার - হুমায়ূন কবীর ঢালী
- নিপুর আশ্রয় - এনায়েত রসুল
- দুই ভূতের কান্ড - শাহনেওয়াজ চৌধুরী
-
কান্নার দাগ -
আফ্রিকার রূপকথা
রূপান্তর : আবুল বাসার - নূরী ও পরী - আহমেদ রিয়াজ
-
প্রকৃতি কন্যার দোলনা ঘর -
শোহেইল মতাহির চৌধুরী
- ছোট্ট জাদু-নুড়ি - আমীরুল ইসলাম
- জাদুর আয়না - রূপান্তর : অনীশ দাস অপু
- বিন্নির খুশি - এনায়েত রসুল
- ঘুম পাহাড়ের আজব পাখি - আহমেদ ফারুক







