0316.jpg)
শিক্ষক ও ছাত্র
শিক্ষক ছাত্রকে বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে
স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে ।
ছাত্রঃ কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার ।
শিক্ষকঃ ফি! কিসের জন্য?
ছাত্রঃ আমার বাবা যে উকিল। ফি ছাড়া তো তিনি পরামর্শ করেন না ।
সংগ্রহে: রিয়া, মালিবাগ, ঢাকা।
0316.jpg)
খোকা
তোমার নাম কি খোকা ?
: নাবিল।
: আহা, ডাক নাম নয়, স্কুলের নাম জানতে চাইছি।
: ও, স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়।
সংগ্রহে: রিয়া, মালিবাগ, ঢাকা।

কাজের লোক
মালিক তার কাজের লোকটিকে বলছে,
-যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় ।
কিছুক্ষণ পর ক্যাবলা এসে বললো,
-স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে।
সংগ্রহে: মাহফুজ, শেরেবাংলা নগর, ঢাকা









