Jokes

ঘুড়ি উৎসবে সিসিমপুরের টুকটুকি

Sisimpur

সিসিমপুরের সুমনার কাছে হঠাৎ করেই একদিন অন্যরকম এক চিঠি এলো। চিঠিটা পাঠিয়েছে বকুলপুর ঘুড়ি উৎসব আয়োজন কমিটি। তারা চাইছেন সিসিমপুরের একজন প্রতিযোগীও তাদের আয়োজিত এই ঘুড়ি ওড়ানোর উৎসবে অংশ নিক। সিসিমপুরের সবাই মিলে ঠিক করলো যে সেখানে যাবে টুকটুকি।

ছোট্ট টুকটুকি অন্য একটা গ্রামে যাবে, তার সঙ্গে তো একজন অভিভাবক থাকা জরুরী। প্রতিযোগিতায় তার ঘুড়িটা উড়িয়ে দেয়ার জন্যওতো একজনকে চাই। তাই ঠিক করা হলো, টুকটুকির সঙ্গে বকুলপুরে যাবে বাহাদুর। শুরু হলো টুকটুকিকে   তৈরী করার পালা। কেউ বানায় ঘুড়ি, কেউ বানায় নাটাই, কেউবা দেয় সুতোয় মাঞ্জা। ঘুড়ি উৎসবের জন্য এভাবেই তৈরি হলো টুকটুকি।

ঘুড়ি উৎসবের দিন আকাশটা যেনো মেতে উঠলো রঙের খেলায়। রঙ-বেরঙের প্রজাপতি আর পাখির সঙ্গে যেন ডানা মেলে উড়তে এসেছে জলের মাছও। এমনি নানান রঙের ঘুড়িতে ছেঁয়ে গেছে আকাশ। নাটাই হাতে সব শিশুরাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ঘুড়িটাকে সবার ওপরে নিয়ে যাওয়ার। সিসিমপুরের সবাই ‘টিভি-১২৩’ চ্যানেলের মাধ্যমে গুণী ময়রার দোকানের সামনে বড় পর্দায় উপভোগ করছে এই মজার উৎসব। ‘টিভি ১২৩’-এর রিপোর্টার আঁখি প্রতিটি উল্লেখযোগ্য ঘটনাই দর্শকদের জানিয়ে দিচ্ছে।

Sisimpu


যার ঘুড়িটা সব চাইতে ওপরে উঠবে সে হবে বিজয়ী, আর তার জন্য উপহার হিসেবে থাকবে অনেকগুলো বই। কখনও এরটা ওপরে উঠে যায়তো, কখনও ওরটা। উড়তে উড়তে এক সময় একটা ঘুড়ি অনেক অনেক ওপরে উঠে গেলো। কার ঘুড়ি ওটা? জানতে চাইলে দেখো, তোমাদের প্রিয় সিসিমপুর।

প্রচারিত হবে শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে। এটি শনিবার আবারো দেখা যাবে বেলা ২টা ১৫ মিনিটে, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৫টা ৫ মিনিটে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএস/শুভ/এইচআর/মার্চ ১১/১০

প্রাণী অধিকারে উকিল নিয়োগ

lawyer_cartoonআমাদের দেশে তেমন কোন উদ্যোগ থাকলেও পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু প্রাণী অধিকার নিয়ে বেশ জোরেসোরেই কথা বলা হয়। যেমন সুইজারল্যান্ডে কোন পোষা প্রাণীকেই একলা রাখা যায় না। তাদের জন্যও সঙ্গীর ব্যবস্থা করে দিতে হয়।

যদি তুমি সেখানে কুকুর পুষতে চাও তাহলে তোমাকে অবশ্যই এর যতœ নেয়ার প্রশিক্ষণ নিতে হবে। না হলে তুমি কুকুর পুষতেই পারবে না। আবার,  গ্রীষ্ম বা শীতের মৌসুমে ঘোড়া ও গরুকে নিয়মিত ব্যায়ামও করাতে হবে। প্রাণিদের উপর তুমি যদি কোনভাবে অত্যাচার করো তাহলে বলা যায় না তোমাকে পুলিশ ধরেও নিয়ে যেতে পারে।আর তারপর কোর্টে বিচারও হতে পারে।

এর উপরে আবার প্রাণী অধিকার রক্ষাকারী একটি দল প্রাণিদের পক্ষে উকিল নিয়োগের আবেদনও করেছে। এই উকিলদের কাজ হবে সুইজারল্যান্ডের প্রাণী নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা লড়া।

এমনিতেই প্রাণী নির্যাতন করলে তার বিরুদ্ধে সুইজারল্যান্ডের আইন খুব কড়া। তাই উকিলের আর দরকার কি ? তাছাড়া উকিলের খরচটাই বা কে দেবে? একারণেই সুইজারল্যান্ড সরকার এই উকিল নিয়োগের প্রস্তাবটি বাতিল করে দিয়েছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/বাদশা/শুভ/মার্চ ১১/১০

শ্রেক এর 'ফরএভার আফটার'

ShrekForeverAfter

বন্ধুরা ‘শ্রেক’ ছবিটি তো তোমরা নিশ্চয়ই দেখেছো! ওই যে রাক্ষস-খোক্কস, শ্রেক, প্রিন্সেস আর শ্রেকের বিচিত্র সব সঙ্গীদের নিয়ে যে ছবিটি। এর আগে তো তোমরা এর ৩টি পর্ব দেখেই ফেলেছো। এবার কিন্তু ছবিটির শেষ পর্বটি আসছে। আর এই শেষ পর্বের নাম দেয়া হয়েছে ‘শ্রেক ফরএভার আফটার’। ছবিটি দেখানো হবে কোথায়? ছবিটি দেখানো হবে যুক্তরাষ্ট্রের  ট্রিবেকা ফিল্ম ফেস্টিভালে;  আর তা দেখানো হবে এবছর মে মাসের ২১ তারিখ।

এবারের এই  ছবিটি কিন্তু থ্রিডি প্রযুক্তির ছবি। দারুণ মজা তাই না ! নিজেরাও চলে যেতে পারবো শ্রেকের রাজত্বে।

ছবিটির পরিচালক মাইক মিশেল জানিয়েছেন, এবারের পর্বটি নাকি খুবই মজার। তার নাকি ছবিটি মুক্তি দিতে  আর তরই সইছে না।

আগের ছবিগুলোর চরিত্রদের কথা মনে আছে তো? তারাই কিন্তু এবারের ছবিটিতেও অভিনয় করেছেন। বিখ্যাত সব অভিনেতা। রাক্ষসের চরিত্রটিতে আছেন মাইক মেয়ার, গাধার চরিত্রে এডি মারফি, প্রিন্সেস ফিওনার চরিত্রে ক্যামেরন ডিয়াজ, পুশ ইন বুটের চরিত্রে অ্যান্টোনিও বান্দেরাস।

শুনবে নাকি একটু কাহিনী?  ছবিটিতে শ্রেক একটি ড্রাগনকে হারিয়ে সুন্দরী এক প্রিন্সেসকে বাঁচাবে। তারপর তার রাক্ষস জীবনের অনেক রকম ঘটনা নিয়ে কাহিনীটা গড়ে উঠবে। বন্ধুরা তোমাদের মতো আমারও যে আর দেরী সইছেনা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ বাদশা/শুভ/এইচআর/মার্চ ০২/১০

wordpress visitor