Jokes

এবার তোমাদের জন্য বইমেলা!

গোটা ফেব্রুয়ারি মাসজুড়েই তো খুব বই কিনলে। তারপরও কিছু বই কিনতে না পারায় হয়তো কান্নাকাটিও করেছো। আর মন খারাপ করে কাজ নেই। কারণ, এবার শুরু হচ্ছে শুধুই তোমাদের জন্য আস্ত একটা বইমেলা! আর এই বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।

এই বইমেলার নাম ‘বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা ২০১২’। শুধু তোমাদেরই জন্য আয়োজিত এই বইমেলাটির স্লোগান কী, জানো? ‘পড়বো যতো জানবো ততো, বন্ধু নাই বইয়ের মতো’। কী সুন্দর না শ্লোগানটা? আর মেলাটি এ বছরের ১৫ মার্চ শুরু হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত। মানে, মোটমাট ১২ দিনব্যাপী চলবে মেলাটি। আর মেলা কোথায় হবে? রমনার শিশু একাডেমী প্রাঙ্গণে। মেলায় অংশ নিচ্ছে মোট ৮৭টি প্রকাশনা। আর বইমেলাতে থাকবে মূলত তোমাদের বই আর মুক্তিযুদ্ধের বই।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনজে/সাগর/ওএস/মার্চ ১৩/১২