আগের পাজলে তো তোমাদের জন্য একটা মিষ্টি স্কুলবাস ছিলো। কিন্তু শুধু বাস থাকলেই হবে! যদি ডাকাত হামলা করে তখন কি করবে? তাই এবার তোমাদের নিরাপত্তার জন্য একটা পুলিশের গাড়িও দিয়ে দিলাম। চটজলদি মিলিয়ে ফেলো, আর স্কুলবাসে চড়ে ঘোরার সময় এই গাড়িটাকেও কাছে কাছে রাখবে। তাহলে ভয়ে চোর-ডাকাত আর তোমাদের কাছেই ঘেঁষবে না!